ঢাকা ০১:৫৩ পূর্বাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করে গড়ে উঠেছে সশস্ত্র বাহিনী: প্রধানমন্ত্রী মালয়েশিয়া যাওয়ার পথে ট্রলার থেকে উদ্ধার ২৮ যাত্রী সংসদ অধিবেশনে আজ পোশাকশিল্প ও দ্রব্যমূল্য নিয়ে আলোচনা তৃতীয় টার্মিনাল পরিচালনার চূড়ান্ত সিদ্ধান্ত আজ: বেবিচকের জরুরি সভা প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর

গোপালগঞ্জে দোকানপাট খুলছে, জনমনে এখনো চাপা আতঙ্ক

গোপালগঞ্জের পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করেছে। শুক্রবার সকাল ৮টা থেকে শহরের বিভিন্ন এলাকায় দোকানপাট ও ব্যবসা প্রতিষ্ঠান খুলতে দেখা গেছে। বিশেষ করে সদর উপজেলার লঞ্চঘাট, পুলিশ লাইন এবং এর আশপাশের এলাকাগুলোতে দোকানপাট খোলার চিত্র পরিলক্ষিত হয়েছে। তবে দোকানপাট খুললেও জনজীবনে এখনো আতঙ্কের রেশ পুরোপুরি কাটেনি।

শহরে যানবাহন ও মানুষের চলাচল ধীরে ধীরে বাড়লেও স্বাভাবিক সময়ের তুলনায় উপস্থিতি ছিল অনেক কম। পুরো শহরজুড়ে এক ধরনের সুনসান নীরবতা বিরাজ করছে এবং মানুষের মধ্যে চাপা উদ্বেগ লক্ষ্য করা যাচ্ছে। জরুরি প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হওয়া থেকে বিরত থাকছেন সাধারণ মানুষ। পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক হতে আরও সময় লাগবে বলে মনে করছেন স্থানীয়রা।

শহরের আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে তৎপর রয়েছে নিরাপত্তা বাহিনী। শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড়ে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের টহল দিতে এবং সতর্ক অবস্থানে দাঁড়িয়ে থাকতে দেখা গেছে। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা জানিয়েছেন, তারা তাদের নিয়মিত ডিউটি পালন করছেন এবং বর্তমানে গোপালগঞ্জ সদরের পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। আতঙ্ক ও অনিশ্চয়তার মধ্যেই জনজীবন ধীরে ধীরে স্বাভাবিক ছন্দে ফেরার চেষ্টা করছে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

দিল্লি সফরে তাজমহল ও দরগায় যাওয়ার সুযোগ পাবেন কি পাক মন্ত্রী?

গোপালগঞ্জে দোকানপাট খুলছে, জনমনে এখনো চাপা আতঙ্ক

আপডেট সময় ১০:১৯:১৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬