ঢাকা ০৯:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সংসদ অধিবেশনে আজ পোশাকশিল্প ও দ্রব্যমূল্য নিয়ে আলোচনা তৃতীয় টার্মিনাল পরিচালনার চূড়ান্ত সিদ্ধান্ত আজ: বেবিচকের জরুরি সভা প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল

সোনারগাঁয়ে বাস ও ট্রাকে অগ্নিসংযোগ করল দুর্বৃত্তরা

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দুর্বৃত্তদের দেওয়া আগুনে একটি যাত্রীবাহী বাস ও খড়বোঝাই ট্রাক পুড়ে ছাই হয়ে গেছে। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকালে উপজেলার পৃথক দুটি স্থানে এসব অগ্নিসংযোগের ঘটনা ঘটে। তবে সময়মতো সচেতনতার কারণে এ ঘটনায় কোনো যাত্রী বা চালক হতাহত হওয়ার খবর পাওয়া যায়নি।

ঘটনার বিবরণে জানা যায়, দিনাজপুর থেকে ছেড়ে আসা খড়বোঝাই একটি ট্রাক (ঢাকা মেট্রো-ট-১৫-২০৯৬) ভোরে উপজেলার জামপুর ইউনিয়নের মীরের টেক এলাকার মীরের টেক বাজার জামে মসজিদের সামনে থামানো ছিল। ভোর সাড়ে ৩টার দিকে চালক ও হেলপার ট্রাকের ভেতরেই ঘুমিয়ে পড়েন। এরপর ভোর সাড়ে ৫টার দিকে এক পথচারী নারী এসে চালককে জানান যে, মোটরসাইকেলে আসা তিন দুর্বৃত্ত ট্রাকে আগুন ধরিয়ে দ্রুত পালিয়ে গেছে। পরে চালক ট্রাকটি রক্ষার চেষ্টায় ১৫০ গজ সামনে এগিয়ে নিয়ে রাস্তার পাশের পানিতে খড় ফেলে আগুন নেভানোর চেষ্টা করেন। খবর পেয়ে ফায়ার সার্ভিস সকাল সাড়ে ৭টার দিকে ঘটনাস্থলে পৌঁছে পুরোপুরি আগুন নিয়ন্ত্রণে আনে।

এর আগে সকাল সোয়া ৯টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঢাকাগামী লেনের কাঁচপুর ব্রিজ এলাকায় তিশা পরিবহনের একটি যাত্রীবাহী বাসে আগুন দেওয়া হয়। বাসটিতে আগুন লাগার সঙ্গে সঙ্গেই যাত্রীরা দ্রুত নেমে যেতে সক্ষম হওয়ায় বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পান। বাসটির উল্লেখযোগ্য অংশ আগুনে পুড়ে গেছে।

কাঁচপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুয়েল রানা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পুলিশ ঘটনাস্থলে উপস্থিত থেকে কাজ করছে। উদ্ধারকারী রেকারের সাহায্যে পুড়ে যাওয়া বাসটি সরিয়ে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক করার প্রক্রিয়া চলছে। দুর্বৃত্তদের শনাক্ত করে আইনের আওতায় আনতে পুলিশি তৎপরতা অব্যাহত রয়েছে বলেও জানান তিনি।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাত করলেন যবিপ্রবি উপাচার্য

সোনারগাঁয়ে বাস ও ট্রাকে অগ্নিসংযোগ করল দুর্বৃত্তরা

আপডেট সময় ০৪:৪৯:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬