ঢাকা ০৯:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সংসদ অধিবেশনে আজ পোশাকশিল্প ও দ্রব্যমূল্য নিয়ে আলোচনা তৃতীয় টার্মিনাল পরিচালনার চূড়ান্ত সিদ্ধান্ত আজ: বেবিচকের জরুরি সভা প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল

সহিংসতা রুখতে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি প্রধানমন্ত্রী তারেক রহমানের

দেশে চলমান অস্থিরতা ও সহিংসতা প্রসঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমান কঠোর বার্তা দিয়েছেন। বৃহস্পতিবার লালমনিরহাটের মহেন্দ্রনগরে এক জনসভায় তিনি স্পষ্টভাবে জানিয়ে দেন, এসব নৈরাজ্য আর সহ্য করা হবে না। জননিরাপত্তা নিশ্চিতে সরকার এখন কঠোর অবস্থানে যাচ্ছে এবং অতীতে মানুষ হত্যার প্রতিটি ঘটনার জবাব নেওয়া হবে বলে তিনি উল্লেখ করেন।

তারেক রহমান অভিযোগ করেন, একটি রাজনৈতিক শক্তি দীর্ঘ ১৬ বছর জোর করে দেশ শাসন করেছে এবং দেশ থেকে কোটি কোটি টাকা বিদেশে পাচার করেছে। ২৪-এর গণঅভ্যুত্থানের মুখে তারা ক্ষমতা হারিয়ে বিদেশে পালিয়ে গেছে। তিনি বলেন, দেশের প্রতি কোনো মায়া না থাকায় তারা এখন বিদেশের মাটিতে বসে ষড়যন্ত্রে লিপ্ত। বিশেষ করে ভারতের মতো প্রতিবেশী দেশ থেকে তারা আগুন সন্ত্রাসের মাধ্যমে দেশের শান্তি বিঘ্নিত করার পাঁয়তারা করছে। তারেক রহমান বলেন, ‘ভারতে প্রভুদের কাছে পালিয়ে গিয়ে আগুন সন্ত্রাস শুরু করেছে। তারা মানুষের অধিকার কেড়ে নিতে চায়।’।

প্রধানমন্ত্রী ২৪-এর আন্দোলনে সম্পৃক্ত সব রাজনৈতিক দলকে ঐক্যের ডাক দিয়ে বলেন, পলাতক সেই গোষ্ঠীটি ১৪ শত মানুষকে হত্যার দায় নিয়ে পুনরায় দেশে ফিরে আসার ষড়যন্ত্র করছে। দেশের মানুষ গুম, খুন ও ভোট ডাকাতদের ঘৃণা করে, তাই এদের প্রতিরোধে সবাইকে সজাগ থাকতে হবে। বর্তমান সরকার উন্নয়নের ধারা অব্যাহত রাখতে কাজ করছে জানিয়ে তিনি বলেন, দেশের মানুষ নিরাপত্তা চায় এবং স্বৈরাচারের কোনো স্থান এ মাটিতে নেই। ২৪-এর পক্ষের সকল রাজনৈতিক দলগুলোকে ঐক্যের আহ্বান জানান প্রধানমন্ত্রী। পলাতকরা ১৪ শত মানুষ হত্যা করে আবার আসার চেষ্টা করছে। তাদেরকে প্রতিরোধে ২৪-এর আন্দোলনের সকলকে সতর্ক থাকতে হবে।’।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাত করলেন যবিপ্রবি উপাচার্য

সহিংসতা রুখতে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি প্রধানমন্ত্রী তারেক রহমানের

আপডেট সময় ০৪:১৫:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬