ঢাকা ০৭:৫৪ অপরাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সংসদ অধিবেশনে আজ পোশাকশিল্প ও দ্রব্যমূল্য নিয়ে আলোচনা তৃতীয় টার্মিনাল পরিচালনার চূড়ান্ত সিদ্ধান্ত আজ: বেবিচকের জরুরি সভা প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল

সিইসি: এনআইডি সেবায় হয়রানি ও দুর্নীতি আর দেখতে চাই না

জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সেবা গ্রহণ করতে গিয়ে সাধারণ নাগরিকদের শিকার হওয়া হয়রানি ও দুর্নীতির অভিযোগ আর দেখতে চান না বলে কঠোর বার্তা দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীন।

বুধবার (১৮ নভেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউটে ‘জাতীয় পরিচয়পত্র সেবা কার্যক্রম: বর্তমান ও উত্তরণ’ শীর্ষক এক কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। অনুষ্ঠানে নির্বাচন কমিশনারবৃন্দ, ইসি সচিব, এনআইডি অনুবিভাগের মহাপরিচালক এবং বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সিইসি ক্ষোভ প্রকাশ করে জানান, প্রতিদিন দাপ্তরিক ফাইল সই করার সময় এনআইডি সংক্রান্ত অন্তত ছয়-সাতটি অভিযোগ তাঁর দপ্তরে আসে। আবেদনের ছয় থেকে দশ মাস এমনকি কয়েক বছর পেরিয়ে গেলেও অনেকে সেবা পাচ্ছেন না—এমন চিত্র তাঁকে বিব্রত করে। তিনি বলেন, নাগরিকরা যেন হয়রানি না হন এবং কোনো আবেদন পাওয়ার সঙ্গে সঙ্গেই মেসেজ দিয়ে তা গ্রহণ ও প্রক্রিয়াধীন থাকার বিষয়টি নিশ্চিত করতে হবে। এছাড়া, আবেদনের বিপরীতে মেমো বা সিরিয়াল নম্বর প্রদানের নির্দেশনা দিয়েছেন তিনি, যাতে মানুষ আবেদনের সর্বশেষ অবস্থা সম্পর্কে অবহিত থাকতে পারেন। এসব বিষয় এবং পত্রপত্রিকায় প্রকাশিত হয়রানির খবর তাঁকে অত্যন্ত বিব্রত ও অস্বস্তিতে ফেলে।

এক দপ্তরের ওপর অন্য দপ্তরের দায় চাপানোর ‘ব্লেম গেম’ সংস্কৃতি থেকে বেরিয়ে আসার আহ্বান জানিয়ে সিইসি বলেন, জন্মনিবন্ধন বা শিক্ষাগত সনদের সমস্যার অজুহাত দেখিয়ে দায় এড়ালে কাঙ্ক্ষিত সেবা নিশ্চিত করা সম্ভব নয়। তিনি আরও বলেন, দেশের সব নাগরিকের প্রযুক্তিগত সক্ষমতা সমান নয়; বিশেষ করে গ্রামের বয়স্ক মানুষের পক্ষে অনলাইনে আবেদন করা বা কার্ড ডাউনলোড করা কঠিন। তাই শুধু অনলাইনের ওপর নির্ভর না করে বিকল্প উপায়ে কার্ড বা প্রয়োজনীয় কাগজপত্র সহজে মানুষের কাছে পৌঁছে দেওয়ার নির্দেশনা দেন তিনি। আবেদনে কোনো কাগজের ঘাটতি থাকলেও সেটি দ্রুত ও স্পষ্টভাবে জানিয়ে দেওয়ার নির্দেশ দেন তিনি।

মৃত ব্যক্তির নাম তালিকা থেকে বাদ দেওয়ার ক্ষেত্রে পরিবারগুলোর ভীতি ও তথ্য গোপন করার প্রবণতার বিষয়টি তুলে ধরে তিনি এর বাস্তবসম্মত সমাধানের তাগিদ দেন। সিইসি স্পষ্ট করে বলেন, দেশের সব প্রতিষ্ঠানের নথিপত্রের শুদ্ধতার দায় নির্বাচন কমিশন নিতে পারে না, তবে নাগরিকদের ন্যূনতম ভোগান্তি ছাড়াই সেবা নিশ্চিত করতে হবে। এনআইডি সেবার ক্ষেত্রে ন্যূনতম প্রয়োজনীয় কাগজপত্র সুনির্দিষ্টভাবে নির্ধারণ করার ওপর গুরুত্বারোপ করে তিনি এনআইডি কেন্দ্রিক কোনো দুর্নীতির অভিযোগ আর শুনতে চান না বলে দৃঢ় অবস্থান ব্যক্ত করেন। এ সেবায় হয়রানি ও দুর্নীতিমুক্ত পরিবেশ নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের কার্যকর পদক্ষেপ নেওয়ার পাশাপাশি অংশীজনদের কাছ থেকেও বাস্তবসম্মত পরামর্শ চেয়েছেন তিনি।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

এক ফ্রেমে শি-ট্রাম্প-পুতিন: শেনজেনে বিরল কূটনৈতিক মুহূর্ত

সিইসি: এনআইডি সেবায় হয়রানি ও দুর্নীতি আর দেখতে চাই না

আপডেট সময় ১২:৩৫:৫৯ অপরাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬