ঢাকা ১২:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সংসদ অধিবেশনে আজ পোশাকশিল্প ও দ্রব্যমূল্য নিয়ে আলোচনা তৃতীয় টার্মিনাল পরিচালনার চূড়ান্ত সিদ্ধান্ত আজ: বেবিচকের জরুরি সভা প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল

প্রধানমন্ত্রী: ফ্যাসিস্ট সন্ত্রাসী গোষ্ঠীর বিষদাঁত ভেঙে দেওয়া হবে

দেশের বিরুদ্ধে ষড়যন্ত্রকারী পতিত ও পলাতক অপশক্তিকে রুখে দিতে দলমত নির্বিশেষে গণতন্ত্রের পক্ষের সব রাজনৈতিক শক্তির প্রতি ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের সমাপনী বক্তব্যে তিনি বলেন, দেশকে পুনরায় তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার যেকোনো ষড়যন্ত্র ২৪-এর গণঅভ্যুত্থানের চেতনায় প্রতিহত করতে হবে। বুধবার (১৮ নভেম্বর) জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের সমাপনী বক্তব্য এসব কথা বলেন তিনি।

প্রধানমন্ত্রী হুশিয়ারি দিয়ে বলেন, মাথা তুলে দাঁড়ানোর আগেই সন্ত্রাসী গোষ্ঠীর বিষদাঁত এ দেশের গণতান্ত্রিক জনগণ ভেঙে দেবে। দেশে কিংবা প্রবাসে যেখানেই থাকুক না কেন, এই অপশক্তির মূল চরিত্রই হলো সন্ত্রাসী। যেকোনো মূল্যে এদের পুনরুত্থান ও চক্রান্ত ব্যর্থ করে দিতে হবে বলে তিনি উল্লেখ করেন।

সংসদে দেওয়া ভাষণে প্রধানমন্ত্রী আরও বলেন, জনগণের গণতান্ত্রিক ও রাজনৈতিক অধিকার নিশ্চিত করার পর বর্তমান নির্বাচিত সরকারের লক্ষ্য এখন অর্থনৈতিক গণতন্ত্র প্রতিষ্ঠা করা। কোনো বিশেষ গোষ্ঠীর স্বার্থ নয়, বরং দেশের খেটে খাওয়া সাধারণ মানুষসহ সব শ্রেণি-পেশার মানুষ যেন অর্থনীতির প্রকৃত সুফল ভোগ করতে পারে, সরকার সেই লক্ষ্য নিয়ে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সাভারে ককটেল ছুড়ে পালানোর সময় গণপিটুনির শিকার যুবক

প্রধানমন্ত্রী: ফ্যাসিস্ট সন্ত্রাসী গোষ্ঠীর বিষদাঁত ভেঙে দেওয়া হবে

আপডেট সময় ১০:৩৪:১৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬