কিশোরগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ড. মো. ওসমান ফারুকের পদত্যাগের প্রেক্ষিতে আসনটি শূন্য ঘোষণা করেছেন জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ। মঙ্গলবার সংসদ অধিবেশনের শুরুতে স্পিকার জানান, গত ১৪ নভেম্বর ড. ফারুক পদত্যাগপত্র জমা দিয়েছেন এবং বিধিমোতাবেক ১৫ নভেম্বর থেকে আসনটি শূন্য হয়েছে। মঙ্গলবার (১৭ নভেম্বর) সংসদ অধিবেশন শুরুর পর তিনি এই ঘোষণা দেন। তিনি বিশ্বব্যাংকেও বড় পদে চাকরি করেছেন।
নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ জানিয়েছেন, সংবিধান ও আইন অনুযায়ী আসনটি শূন্য হওয়ার ৯০ দিনের মধ্যে উপনির্বাচন আয়োজন করা হবে। এ বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি স্পষ্ট করেন যে, কমিশন নির্ধারিত সময়ের মধ্যেই ভোট গ্রহণের প্রক্রিয়া সম্পন্ন করবে। স্থানীয় সরকার পর্যায়ের অন্যান্য নির্বাচনের সাথে এই উপনির্বাচন প্রভাব ফেলবে কি না জানতে চাওয়া হলে তিনি বলেন, বিষয়টি পর্যালোচনার দাবি রাখে। প্রয়োজনে ইউনিয়ন পরিষদের নির্বাচনের সাথে সমন্বয় করা হবে অথবা আলাদাভাবে ভোট নেওয়া হবে। ইসি মাছউদ বলেন, ‘আইনের বাধ্যবাধকতা আছে ৯০ দিনের মধ্যে নির্বাচন আয়োজন করার। এমন হতে পারে ওখানে ইউনিয়ন পরিষদের নির্বাচন আমরা নাও করতে পারি। আবার যদি দুটো একসঙ্গে করা যাবে কি না তাও আমরা পর্যালোচনা করে দেখব।’।
সংবিধানের ৬৭ অনুচ্ছেদের ২ নম্বর উপধারা অনুযায়ী, কোনো সংসদ সদস্যের স্বাক্ষরযুক্ত পদত্যাগপত্র স্পিকার গ্রহণ করলে সেই সময় থেকেই সংশ্লিষ্ট আসনটি শূন্য গণ্য হয়। জাতীয় সংসদের কার্যপ্রণালী বিধির ১৭৮ বিধির ৩ নম্বর উপবিধি মেনে আসন শূন্যের ঘোষণাটি সংসদকে অবহিত করা হয়েছে।
সাবেক আমলা এবং বিশ্বব্যাংকের সাবেক উচ্চপদস্থ কর্মকর্তা ড. ওসমান ফারুক দীর্ঘ আট বছর প্রবাস জীবন শেষে ২০২৪ সালের অক্টোবরে দেশে ফিরে রাজনীতিতে সক্রিয় হন।
৮৬ বছর বয়সী এই রাজনীতিক ত্রয়োদশ জাতীয় সংসদ গঠনের পর অন্তর্বর্তীকালীন সরকারের সময় জারিকৃত ১৩৩টি অধ্যাদেশ পর্যালোচনার জন্য গঠিত সংসদীয় বিশেষ কমিটির সদস্য ছিলেন। এছাড়া, গত ১ জুলাই জাতীয় সংসদে গঠিত ১০ সদস্যের বহুদলীয় সংসদীয় ককাস ‘ককাস অব আমেরিকা ইন দ্য ন্যাশনাল পার্লামেন্ট অব বাংলাদেশ’-এর সভাপতি হিসেবেও তিনি দায়িত্ব পালন করেছেন।
আকাশ নিউজ ডেস্ক 
























