স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে ৫ জন মারা গেছেন। মঙ্গলবার প্রকাশিত নিয়মিত বুলেটিনে জানানো হয়, একই সময়ে দেশের বিভিন্ন হাসপাতালে ১ হাজার ৫৩৭ জন নতুন রোগী ভর্তি হয়েছেন। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫০৭ জনে। মঙ্গলবার (১৭ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক নিয়মিত বুলেটিনে এ তথ্য জানানো হয়। বুলেটিনে বলা হয়, সোমবার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে ১ হাজার ৫৩৭ জন ভর্তি হয়েছেন।
চলতি বছরের পরিসংখ্যান অনুযায়ী, এ পর্যন্ত মোট ১ লাখ ৬৫ হাজার ৬৪৪ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন এবং তাদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১ লাখ ৫৯ হাজার ৫২৮ জন। নভেম্বরের প্রথম ১৬ দিনে ৮৮ জনের মৃত্যু হয়েছে। এছাড়া অক্টোবরে ১৭৪ জন, সেপ্টেম্বরে ১৪৮ জন, আগস্টে ৪৩ জন, জুলাইয়ে ৩৬ জন, জুনে ১৩ জন, মে মাসে ১ জন এবং বছরের প্রথম দুই মাসে ৪ জনের মৃত্যু হয়। এ ছাড়া অক্টোবরে ১৭৪ জন, সেপ্টেম্বরে ১৪৮ জন, আগস্টে ৪৩ জন, জুলাইয়ে ৩৬ জন, জুনে ১৩ জন, মে মাসে একজন এবং জানুয়ারি ও ফেব্রুয়ারিতে দুজন করে ডেঙ্গু রোগীর মৃত্যু হয়েছে।
সর্বশেষ ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি ৪৪৪ জন রোগী ঢাকা বিভাগে ভর্তি হয়েছেন। এছাড়া বরিশালে ৩০৮ জন, চট্টগ্রামে ২৯৭ জন, খুলনায় ২৬৭ জন, রাজশাহীতে ১২৩ জন, ময়মনসিংহে ৫৭ জন, রংপুরে ৩৮ জন এবং সিলেট বিভাগে ৩ জন ডেঙ্গু রোগী হাসপাতালে চিকিৎসা নিতে ভর্তি হয়েছেন।
আকাশ নিউজ ডেস্ক 

























