ঢাকা ০৩:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সংসদ অধিবেশনে আজ পোশাকশিল্প ও দ্রব্যমূল্য নিয়ে আলোচনা তৃতীয় টার্মিনাল পরিচালনার চূড়ান্ত সিদ্ধান্ত আজ: বেবিচকের জরুরি সভা প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল

শেখ হাসিনার বিচার বাংলাদেশের আইনেই হবে: জাহেদ উর রহমান

শেখ হাসিনার বিচার প্রক্রিয়া সম্পন্ন হবে বাংলাদেশের নিজস্ব আইন অনুযায়ী। এ বিষয়ে ভারতসহ অন্য কোনো দেশের হস্তক্ষেপের সুযোগ নেই বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। মঙ্গলবার (১৭ নভেম্বর) সচিবালয়ে সরকারের সাম্প্রতিক কার্যক্রমের অগ্রগতি নিয়ে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে তিনি সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এসব কথা বলেন। তিনি স্পষ্ট করে বলেন, কোনো বিদেশি শক্তির অন্যায় চাপে নতি স্বীকার করার দিন শেষ হয়ে গেছে। বাংলাদেশের একজন আসামির ভাগ্য নির্ধারণের পুরো এখতিয়ার দেশের বিচার ব্যবস্থার। সরকার কোনো ধরনের চাপে নেই এবং এ বিষয়ে অন্য দেশের অযাচিত কথা বলার সুযোগও নেই। তারা কথা বলবে, সেটিও তিনি বিশ্বাস করেন না।

দেশে সাংস্কৃতিক কর্মকাণ্ডকে গতিশীল করার উদ্যোগ নিয়েছে সরকার। এরই অংশ হিসেবে আগামী বছরের জানুয়ারিতে সার্কভুক্ত দেশগুলোর অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হবে। তথ্য উপদেষ্টা জানান, সুস্থ ধারার সংস্কৃতিচর্চার মাধ্যমে বিনোদনের পাশাপাশি তরুণ প্রজন্মকে বিপথগামী হওয়া থেকে রক্ষা করা সরকারের অন্যতম লক্ষ্য। এদিকে, ২০২৭ সালের হজ সংক্রান্ত চুক্তি সৌদি আরবের সাথে সম্পন্ন হয়েছে। এই চুক্তি অনুযায়ী, আগামী বছর বাংলাদেশ থেকে মোট ৮৩ হাজার ৫০০ জন হজ পালনের সুযোগ পাবেন। এদিকে দেশে সাংস্কৃতিক কার্যক্রম বাড়ানোর নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, সাংস্কৃতিক কার্যক্রম বাড়ানোর মাধ্যমে শুধু বিনোদনই নয়, তরুণ প্রজন্মের বিপথে যাওয়ার প্রবণতা থেকেও বের হয়ে আসা সম্ভব বলে মনে করে সরকার।

গঙ্গা পানি চুক্তির মেয়াদ আগামী ১২ ডিসেম্বর শেষ হতে যাচ্ছে। এ বিষয়ে নতুন কোনো তথ্য নেই জানিয়ে ডা. জাহেদ উর রহমান বলেন, বাংলাদেশের পক্ষ থেকে প্রয়োজনীয় সব প্রস্তুতি নেওয়া হয়েছে। চুক্তি নবায়ন বা নতুন শর্তাবলি নিয়ে সরকারের পরিকল্পনা যথাসময়ে গণমাধ্যমকে অবহিত করা হবে। প্রধানমন্ত্রীর ভারত সফরের সঙ্গে গঙ্গা পানি চুক্তির সরাসরি সম্পর্ক নেই উল্লেখ করে তিনি বলেন, দুই রাষ্ট্রপ্রধানের বৈঠকে যেকোনো দ্বিপক্ষীয় চুক্তি স্বাক্ষরিত হতেই পারে, তবে এসব বিষয় অনেক আগেই নির্ধারিত থাকে। কী চাওয়া হবে এবং কীভাবে চাওয়া হবে, তা যথাসময়ে গণমাধ্যমের সামনে জানানো হবে।

নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের কর্মসূচি প্রসঙ্গে তথ্য উপদেষ্টা বলেন, দলটির কার্যক্রমে নিষেধাজ্ঞা থাকায় তাদের ব্যানারে সাধারণ মিছিল বা সমাবেশ করা আইনত দণ্ডনীয়। অতীতে তাদের এ ধরনের কর্মসূচিতে নৃশংসতা ও সহিংসতার চিত্র ফুটে উঠেছে, যা সরকার কোনোভাবেই বরদাশত করবে না। পুলিশের উদ্দেশে তিনি বলেন, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের অভিযান পরিচালনার সময় বলপ্রয়োগের মাত্রা যেন আনুপাতিক হারে রাখে। এছাড়া, সাম্প্রতিক সহিংসতায় যাদের ছবি ও ফুটেজ শনাক্ত করা হয়েছে, তাদের অবশ্যই আইনের আওতায় এনে বিচার করা হবে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

কাতারের আমিরের সাথে বৈঠক করলেন আমিরাতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা

শেখ হাসিনার বিচার বাংলাদেশের আইনেই হবে: জাহেদ উর রহমান

আপডেট সময় ০৩:৩৪:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬