দেশের অন্যতম বেসরকারি বাণিজ্যিক ব্যাংক ব্র্যাক ব্যাংক পিএলসি তাদের ইন্টারনাল কন্ট্রোল অ্যান্ড কমপ্লায়েন্স ডিভিশনে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।
ব্যাংকটিতে ‘অফিসার, ইন্টেলিজেন্স অ্যান্ড ডেটা অ্যানালিটিকস’ গ্রেড-২ পদে পূর্ণকালীন এই নিয়োগ দেওয়া হবে। নির্বাচিত কর্মীর কর্মস্থল হবে ঢাকায়। আগ্রহী যোগ্য প্রার্থীদের নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। ব্যাংকিং বা আর্থিক খাতে সংশ্লিষ্ট ক্ষেত্রে ২ থেকে ৩ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। নবম শিক্ষক নিয়োগ পরীক্ষায় নম্বর বণ্টন কেমন হতে পারে। বিনা খরচে চীনে উচ্চশিক্ষার সুযোগ বাংলাদেশি শিক্ষার্থীদের, আবেদন যেভাবে।
পদের বিবরণ ও যোগ্যতা
- পদের নাম ও গ্রেড: অফিসার (ইন্টেলিজেন্স অ্যান্ড ডেটা অ্যানালিটিকস), অফিসার গ্রেড-২
- শিক্ষাগত যোগ্যতা: ডেটা সায়েন্স, কম্পিউটার সায়েন্স বা সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রিধারী হতে হবে। ডেটা অ্যানালিটিকসের ওপর পেশাদার সনদ, ডিপ্লোমা বা উচ্চতর প্রশিক্ষণধারীদের অগ্রাধিকার দেওয়া হবে।
- অভিজ্ঞতা: ব্যাংকিং বা আর্থিক খাতে সংশ্লিষ্ট কাজে দুই থেকে তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে। ইন্টারনাল অডিট, রিস্ক ম্যানেজমেন্ট বা কমপ্লায়েন্স বিভাগে ডেটা অ্যানালিটিকস নিয়ে কাজের অভিজ্ঞতাকে বাড়তি গুরুত্ব দেওয়া হবে।
প্রার্থীর এসকিউএল, পাইথন বা আর, ইটিএল এবং প্রসেস বিষয়ে কারিগরি দক্ষতা থাকা জরুরি। এছাড়া ট্যাবলু ও পাওয়ার বিআইয়ের মতো ডেটা ভিজ্যুয়ালাইজেশন টুলস ব্যবহারের সক্ষমতা থাকতে হবে। পাশাপাশি প্রেডিক্টিভ ও স্ট্যাটিস্টিক্যাল মডেলিং, অ্যাডভান্সড এক্সেল ও পাওয়ারপয়েন্ট এবং জালিয়াতি ও অসংগতি শনাক্তকরণ কৌশল সম্পর্কে গভীর ধারণা থাকা আবশ্যক।
নিযুক্ত প্রার্থীকে ব্যাংকের অভ্যন্তরীণ নিয়ন্ত্রণ ব্যবস্থা ও ঝুঁকি পর্যবেক্ষণে ব্যাংকিং ডেটা বিশ্লেষণ করতে হবে। পাশাপাশি পাওয়ার বিআই ও ট্যাবলু ব্যবহারের মাধ্যমে ড্যাশবোর্ড ডিজাইন, স্বয়ংক্রিয় অডিট টুলস তৈরি এবং জালিয়াতি বা নিয়ম লঙ্ঘনের আগাম সতর্কবার্তা শনাক্তে ডেটা মডেলিং নিয়ে কাজ করতে হবে।
আবেদন প্রক্রিয়া ও সময়সীমা
- আবেদনের শেষ তারিখ: ৩০ নভেম্বর ২০২৬।
- আবেদন পদ্ধতি: আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে।
- নিয়োগ প্রক্রিয়া: কেবল বাছাইকৃত প্রার্থীদের পরবর্তী ধাপের জন্য ডাকা হবে। নিয়োগের কোনো পর্যায়েই ব্যাংক কোনো ধরনের ফি গ্রহণ করে না এবং যেকোনো ধরনের ব্যক্তিগত তদবির বা সুপারিশ প্রার্থীর অযোগ্যতা হিসেবে বিবেচিত হবে।
চাকরি বিজ্ঞপ্তির বিস্তারিত ও আবেদনের লিংক ব্র্যাক ব্যাংকের নিয়োগ সংক্রান্ত ওয়েবসাইট থেকে জানা যাবে। চাকরি বিজ্ঞপ্তির বিস্তারিত জানতে এই লিংকে প্রবেশ করুন।
আকাশ নিউজ ডেস্ক 

























