কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি দিয়ে তেল সরবরাহ ফের স্বাভাবিক হতে শুরু করায় সোমবার আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দামে বড় পতন লক্ষ্য করা গেছে। বিশ্বজুড়ে তেলের সরবরাহ বৃদ্ধির এই প্রবণতাই মূলত দাম কমার পেছনে মূল প্রভাবক হিসেবে কাজ করছে। কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি দিয়ে তেল সরবরাহ স্বাভাবিক হতে শুরু করায় সোমবার (১৬ নভেম্বর) আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দামে এ বড় পতন দেখা গেছে।
সোমবারের বাজারদর অনুযায়ী, ব্রেন্ট ক্রুডের দাম ৩ দশমিক ৬ শতাংশ কমে প্রতি ব্যারেল ৯২ দশমিক ৪৪ ডলারে নেমেছে। একই দিনে যুক্তরাষ্ট্রের বাজারে ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের (ডব্লিউটিআই) দামও ৩ দশমিক ২ শতাংশ হ্রাস পেয়েছে, যা প্রতি ব্যারেল ৮৫ দশমিক ৭২ ডলারে দাঁড়িয়েছে।
এদিকে, আন্তর্জাতিক জ্বালানি সংস্থা (আইইএ) চলতি বছরের চতুর্থ প্রান্তিকের বিষয়ে একটি পূর্বাভাস দিয়েছে। সংস্থাটির মতে, বছরের শেষ তিন মাসে বিশ্ববাজারে তেলের চাহিদা তুলনায় সরবরাহ বেশি থাকতে পারে, যা বাজারে উদ্বৃত্ত পরিস্থিতি তৈরি করবে।
আকাশ নিউজ ডেস্ক 
























