ঢাকা ০৭:৪০ অপরাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সংসদ অধিবেশনে আজ পোশাকশিল্প ও দ্রব্যমূল্য নিয়ে আলোচনা তৃতীয় টার্মিনাল পরিচালনার চূড়ান্ত সিদ্ধান্ত আজ: বেবিচকের জরুরি সভা প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল

রিমান্ডে নীরব এসপি জাহাঙ্গীর, কৌশলী উত্তর এড়ানোর চেষ্টা

চট্টগ্রাম রেঞ্জ রিজার্ভ ফোর্সের (আরআরএফ) পুলিশ সুপার মোহাম্মদ জাহাঙ্গীর আলমকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ শুরু করেছেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) স্পেশাল রেসপন্স ইউনিটের (এসআরইউ) কর্মকর্তারা। রোববার চার দিনের রিমান্ড মঞ্জুর হওয়ার পর তাকে সরাসরি সিএমপির এসআরইউ কার্যালয়ে নেওয়া হয়। তবে রিমান্ডের প্রথম দিনগুলো থেকেই তিনি পুলিশের জিজ্ঞাসাবাদের মুখে মুখ খুলছেন না এবং নির্দিষ্ট প্রশ্নগুলো এড়িয়ে চলার চেষ্টা করছেন। রোববার (১৫ নভেম্বর) চার দিনের রিমান্ড মঞ্জুর হওয়ার পর তাকে আদালত থেকেই জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে যাওয়া হয় সিএমপির এসআরইউর কার্যালয়ে। বেশ কিছু সুনির্দ্দিষ্ট বিষয় সামনে রেখে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

তদন্ত সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, জাহাঙ্গীর আলমের ব্যক্তিগত মোবাইল ফোন থেকে আওয়ামী লীগ পুনর্বাসন সংক্রান্ত একাধিক উসকানিমূলক ক্ষুদে বার্তা পাওয়ার বিষয়টি নিশ্চিত হয়েছে। তদন্ত কর্মকর্তারা তাকে প্রশ্ন করছেন, ‘ডিসেম্বরের জীবনমরণ বাজি রেখে মাঠে নামা’ এবং ‘জনগণ মৌমাছির মতো নামবে মাঠে’—এ জাতীয় বার্তা তিনি কাদের কাছে এবং কী উদ্দেশ্যে পাঠিয়েছিলেন। এছাড়া তিনি আওয়ামী লীগ নেতাদের একটি টেলিগ্রাম গ্রুপে যুক্ত ছিলেন বলেও তথ্য মিলেছে, যা মামলার এজাহারেও অন্তর্ভুক্ত রয়েছে।

রিমান্ডের আবেদনে তদন্তকারী কর্মকর্তা পুরো ঘটনার নেপথ্য রহস্য উদঘাটনের ওপর জোর দিয়েছেন। বিশেষ করে, রাষ্ট্রকাঠামোকে অস্থিতিশীল করে পেছনের অবস্থায় ফিরিয়ে নেওয়ার ষড়যন্ত্রে আর কারা জড়িত রয়েছে, তাদের চিহ্নিত করাই পুলিশের মূল লক্ষ্য। এছাড়া অভিযুক্তকে দেশি-বিদেশি কোনো গোষ্ঠী অর্থনৈতিক বা প্রযুক্তিগত লজিস্টিক সহায়তা দিচ্ছিল কিনা, তাও খতিয়ে দেখা হচ্ছে। পুলিশি এই ধরপাকড় ও রিমান্ডের ঘটনায় চট্টগ্রামসহ সারা দেশে কর্মরত সুবিধাভোগী পুলিশ কর্মকর্তাদের মধ্যে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়েছে। কার্যত গতকাল পর্যন্ত পুলিশের এই কর্মকর্তা মুখ খুলেননি। দ্বিতীয়টি হচ্ছে, বর্তমান রাষ্ট্রকাঠামোকে উৎখাত করে পূর্ববর্তী অবস্থায় ফিরিয়ে নেওয়ার অপচেষ্টায় আর কারা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জড়িত রয়েছে, তাদের দ্রুত চিহ্নিত করে আইনের আওতায় আনা। রাষ্ট্র অচল করার এই কৌশলের পেছনে দেশের ভেতর বা বাইরের কোনো সংস্থা বা কুচক্রী মহলের হাত রয়েছে কিনা- তা পরিষ্কার করা। এসব প্রশ্নের উত্তর মিললে পুরো ঘটনার রহস্য উম্মোচন হবে।

সিএমপির এসআরইউ পরিদর্শক রাসেল মাহমুদ জানিয়েছেন, রোববার সন্ধ্যা থেকেই জিজ্ঞাসাবাদ প্রক্রিয়া চলমান রয়েছে। পুরো ষড়যন্ত্রের মূল উৎস ও নেপথ্য পরিকল্পনাকারীদের খুঁজে বের করার কাজ চলছে। তবে বিষয়টি বর্তমানে তদন্তাধীন থাকায় এ বিষয়ে বিস্তারিত মন্তব্য করা থেকে বিরত রয়েছেন তদন্তকারী কর্মকর্তারা। এরমধ্যে অন্তর্ঘাতমূলক এই পুরো ষড়যন্ত্রের মূল উৎস ও নেপথ্য পরিকল্পনা কোথায় তৈরি হয়েছিল তা নিবিড়ভাবে বের করতে হবে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রিমান্ডে নীরব এসপি জাহাঙ্গীর, কৌশলী উত্তর এড়ানোর চেষ্টা

রিমান্ডে নীরব এসপি জাহাঙ্গীর, কৌশলী উত্তর এড়ানোর চেষ্টা

আপডেট সময় ০৭:৩৪:১৩ অপরাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬