ঢাকা ০৫:৩৪ অপরাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সংসদ অধিবেশনে আজ পোশাকশিল্প ও দ্রব্যমূল্য নিয়ে আলোচনা তৃতীয় টার্মিনাল পরিচালনার চূড়ান্ত সিদ্ধান্ত আজ: বেবিচকের জরুরি সভা প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল

বয়স জানতে পেরে কানাডীয় তরুণীকে বিয়েতে অস্বীকৃতি ভারতীয় যুবকের

অনলাইন ডেটিং অ্যাপে পরিচয়ের পর প্রেমের টানে কয়েক হাজার কিলোমিটার পথ পাড়ি দিয়ে ভারতে এসেছেন কানাডার এক ৬১ বছর বয়সী নারী। বিয়ের উদ্দেশ্যে গত ১১ নভেম্বর তিনি দিল্লি বিমানবন্দরে পৌঁছান। পুলিশ জানিয়েছে, বিমানবন্দর থেকে তাকে নিয়ে আসেন হরিয়ানার পানিপাতের বাসিন্দা নিতিন। এরপর তারা রাজস্থানের নিমরানায় গিয়ে নিতিনের চাচা-চাচির একটি ফ্ল্যাটে অবস্থান করেন। সেখানে দুই দিন একসঙ্গে কাটানোর পর বিয়ের আলোচনা চলছিল, কিন্তু ওই নারীর বয়স জানার পরই নিতিন বিয়ে করতে সরাসরি অস্বীকৃতি জানান। তাই অনলাইন অ্যাপের মাধ্যমে ভারতের এক যুবকের প্রেমে পড়েন কানাডার ৬১ বছর বয়সী এক নারী। ১১ই নভেম্বর তিনি দিল্লিতে পৌঁছান। সেই পরিকল্পনা অনুযায়ী, ওই নারী পর্যটন ভিসায় ভারতে আসেন। তার বয়স আনুমানিক ৬১ বছর বলে জানা গেছে।

এ ঘটনায় দুজনের মধ্যে তীব্র বিরোধ সৃষ্টি হয়। পরিস্থিতি সামাল দিতে একপর্যায়ে পুলিশ ডাকতে হয়। নিমরানা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সুরেন্দ্র যাদব জানান, প্রায় এক বছর আগে ডেটিং অ্যাপের মাধ্যমে তাদের পরিচয় হয়েছিল, যা পরে ঘনিষ্ঠ সম্পর্কে রূপ নেয়। নিতিন পেশায় একজন শিক্ষক এবং তিনি একটি বেসরকারি স্কুলে কাজ করেন। বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ওই নারীকে ভারতে নিয়ে এলেও বয়স জানার পর তার সিদ্ধান্তে পরিবর্তন আসে। কোটপুতলি-বেহরোর জেলার ওই এলাকায় বিয়েকে কেন্দ্র করে দু’জনের মধ্যে বিরোধ দেখা দেয়ার পর পুলিশ ডাকা হয়।

বিরোধের জেরে ১৩ নভেম্বর ওই নারী কানাডা দূতাবাসের সঙ্গে যোগাযোগ করে বিস্তারিত জানান। দূতাবাসের পক্ষ থেকে তথ্য পাওয়ার পর নিমরানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে ওই নারী ও নিতিনকে থানায় নিয়ে আসে। পুলিশ জানিয়েছে, জিজ্ঞাসাবাদের জন্য নিতিনকে হেফাজতে নেয়া হয়েছে। অন্যদিকে, ওই কানাডীয় নারীকে রাখা হয়েছে কোটপুতলির একটি কোর সেন্টারে। পুলিশ বর্তমানে পুরো বিষয়টি তদন্ত করছে এবং জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে পরবর্তী আইনানুগ পদক্ষেপ গ্রহণ করা হবে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

গোপালগঞ্জে নতুন জেলা প্রশাসক ও পুলিশ সুপার নিয়োগ

বয়স জানতে পেরে কানাডীয় তরুণীকে বিয়েতে অস্বীকৃতি ভারতীয় যুবকের

আপডেট সময় ০৫:১৯:১৫ অপরাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬