ঢাকা ০৭:০৮ অপরাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

ডেঙ্গুতে আরও দুইজনের মৃত্যু, নতুন শনাক্ত ১২৫৫

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও দুইজনের মৃত্যু হয়েছে। একই সময়ে ভাইরাসটিতে নতুন করে ১ হাজার ২৫৫ জন আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। শুক্রবার (১৩ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে এই তথ্য জানানো হয়েছে।

নতুন ভর্তি হওয়া রোগীদের মধ্যে ঢাকা বিভাগে সর্বোচ্চ ৪৩৪ জন রয়েছেন। এছাড়া চট্টগ্রাম বিভাগে ২৬৭ জন, খুলনা বিভাগে ১৬০ জন, বরিশাল বিভাগে ১৪৭ জন, রাজশাহী বিভাগে ৮৯ জন, ময়মনসিংহ ও রংপুর বিভাগে ৭৬ জন করে এবং সিলেট বিভাগে ৬ জন রোগী হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

চলতি বছরের ১৩ নভেম্বর পর্যন্ত সারাদেশে মোট ১ লাখ ৫৮ হাজার ৮৮৩ জন ডেঙ্গু আক্রান্ত হিসেবে হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১ লাখ ৫২ হাজার ৪৮৫ জন। বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ৫ হাজার ৯১৫ জন ডেঙ্গুরোগী চিকিৎসাধীন রয়েছেন। সব মিলিয়ে এ বছর মশাবাহিত এই রোগে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৪৮৩ জনে।

উল্লেখ্য, এর আগের বছর অর্থাৎ ২০২৫ সালের ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত ডেঙ্গুতে মোট ১ লাখ ২ হাজার ৮৬১ জন আক্রান্ত হয়েছিলেন এবং মোট ৪১৩ জনের মৃত্যু হয়েছিল।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ভারতে কংগ্রেসের সম্মেলনে ১১৫ অতিথিকে ভিসা দিল না কেন্দ্র

ডেঙ্গুতে আরও দুইজনের মৃত্যু, নতুন শনাক্ত ১২৫৫

আপডেট সময় ০৫:৪৯:২৪ অপরাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬