ইয়েমেনের হুথি বিদ্রোহীদের সামরিক উত্তেজনা ও হামলা অবিলম্বে এবং নিঃশর্তভাবে বন্ধের আহ্বান জানিয়েছে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ। গত বৃহস্পতিবার (১২ নভেম্বর) নিরাপত্তা পরিষদের বৈঠকে সর্বসম্মতিক্রমে ইয়েমেন-সংক্রান্ত নিষেধাজ্ঞার মেয়াদ আরও এক বছর বৃদ্ধির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই নিষেধাজ্ঞার আওতায় সংশ্লিষ্টদের সম্পদ জব্দ ও ভ্রমণ নিষেধাজ্ঞা বহাল রাখার পাশাপাশি সৌদি আরবের ওপর হুথিদের অব্যাহত হামলা বন্ধের দাবি জানানো হয়েছে। গত বৃহস্পতিবার (১২ নভেম্বর) নিরাপত্তা পরিষদে সর্বসম্মতিক্রমে ইয়েমেন-সংশ্লিষ্ট নিষেধাজ্ঞার মেয়াদ আরও এক বছর বাড়ানোর পক্ষে ভোট দেওয়া হয়।
নিরাপত্তা পরিষদের এই পদক্ষেপের বিষয়ে শুক্রবার (১৩ নভেম্বর) উপসাগরীয় সহযোগিতা পরিষদের (জিসিসি) মহাসচিব জাসেম মোহাম্মদ আলবুদাইবি এক আনুষ্ঠানিক বিবৃতি দেন। তিনি বলেন, বিশ্বাসঘাতক হুথিদের কর্মকাণ্ড প্রত্যাখ্যান করার ক্ষেত্রে আন্তর্জাতিক সম্প্রদায়ের এই সম্মিলিত অবস্থান অত্যন্ত গুরুত্বপূর্ণ।
আলবুদাইবি আরও উল্লেখ করেন, হুথিদের হামলা বন্ধ করা এবং বেসামরিক নাগরিকদের সুরক্ষার পাশাপাশি আঞ্চলিক ও আন্তর্জাতিক নৌ-চলাচলের নিরাপত্তা নিশ্চিত করতে এই প্রস্তাবকে কার্যকর অঙ্গীকারে রূপান্তর করা জরুরি। একই সঙ্গে ইয়েমেনের সার্বভৌমত্ব, জাতীয় ঐক্য এবং স্থিতিশীলতা রক্ষায় দেশটির আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারের প্রতি জিসিসির পূর্ণ সমর্থন পুনর্ব্যক্ত করেছেন তিনি।
আকাশ নিউজ ডেস্ক 
























