ভোলার মনপুরা উপজেলায় একটি বিয়ের অনুষ্ঠানে আলোকসজ্জার কাজের সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আশরাফুল ইসলাম (১৭) নামের এক কিশোরের মৃত্যু হয়েছে। তবে সেখানে পৌঁছানোর আগেই তার মৃত্যু হয়।
বুধবার রাত সাড়ে ১০টার দিকে উপজেলার রাঢ়ী বাড়িতে এ দুর্ঘটনা ঘটে। নিহত আশরাফুল দক্ষিণ সাকুচিয়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের বাসিন্দা খোকনের ছেলে এবং স্থানীয় কোরালিয়া বাজারের সুমন ডেকোরেটরের কর্মচারী ছিল। বৃহস্পতিবার সকালে জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, বিয়ের বাড়ি সাজানোর জন্য ঝাড়বাতি ও আলোকসজ্জার কাজ করছিল আশরাফুল। জেনারেটর থেকে সংযোগ দেওয়ার সময় হঠাৎ সে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাটিতে পড়ে যায়। উপস্থিত লোকজন তাকে দ্রুত উদ্ধার করে মনপুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা কবির সোহেল বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহতের স্বজনরা জানান, সংসারের অভাব অনটন ঘোচাতে লেখাপড়ার পাশাপাশি সে ডেকোরেটরের কাজ করত। প্রতিদিনের উপার্জনের মাধ্যমে সে পরিবারের প্রয়োজন মেটানোর চেষ্টা করত। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। মনপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম জানিয়েছেন, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।
আকাশ নিউজ ডেস্ক 
























