ঢাকা ০৩:৩৬ অপরাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

কলেজছাত্রকে খুন করে ছুরি হাতে থানায় স্কুলছাত্র

আকাশ জাতীয় ডেস্ক:

ভোলার লালমোহনে স্কুলছাত্রের এলোপাতাড়ি ছুরিকাঘাতে মো. ইব্রাহিম খলিল নয়ন নামে এক কলেজছাত্র নিহত হয়েছেন। এ সময় হত্যাকারী আব্দুল্লাহ আল মানিক ছুরি হাতে নিজেই থানায় গিয়ে আত্মসমর্পণ করেছে।

বৃহস্পতিবার দুপুর ১টার দিকে লালমোহন পৌরসভার ৫নং ওয়ার্ড স্বনির্ভর সড়কে এ ঘটনা ঘটে। এ ঘটনায় আহত হয়েছেন অপর দুই ছাত্র।

নিহত নয়ন ড. আজাহার উদ্দিন ডিগ্রি কলেজের একাদশ শ্রেণির ১ম বর্ষের ছাত্র। তিনি পৌরসভার ৯নং ওয়ার্ডের ট্রান্সপোর্ট ব্যবসায়ী ছালাউদ্দিনের ছেলে।

হত্যাকারী মানিক উপজেলা সংলগ্ন আব্দুল ওহাব মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র। সে লালমোহন সদর ইউনিয়নের উত্তর ফুলবাগিচা গ্রামের মো. আলাউদ্দিনের ছেলে।

হত্যাকাণ্ডের পর স্থানীয় ছাত্ররা লালমোহন থানার সামনে জড়ো হয়ে বিক্ষোভ প্রদর্শন করেন। পুরে পুলিশ তাদের বুঝিয়ে সরিয়ে দেন।

স্কুলের শিক্ষকরা জানান, বৃহস্পতিবার সকালে আব্দুল ওহাব মাধ্যমিক বিদ্যালয়ে দশম শ্রেণির বাংলা ২য়পত্র পরীক্ষা দেয় আব্দুল্লাহ আল মানিক। পরীক্ষা শেষ হওয়া মাত্র দুপুর ১টার দিকে আব্দুল ওহাব মাধ্যমিক বিদ্যালয়ের গেট থেকে মানিককে নিয়ে যায় কয়েকজন বহিরাগত ছাত্র। পরে শুনতে পান স্কুলের পাশে স্বনির্ভর সড়কে তাদের ছাত্র মানিক হত্যা করেছে।

অন্যদিকে বিভিন্ন তথ্যসূত্রে জানা যায়, দশম শ্রেণির এক ছাত্রীর সঙ্গে প্রেমঘটিত ঘটনা নিয়ে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। ওই ছাত্রী মানিকের সঙ্গে একই ক্লাশে পড়ে।

প্রেমঘটিত বিষয় নিয়ে ডা. আজাহার উদ্দিন কলেজের ছাত্র ইব্রাহিম খলিল নয়ন (১৮), মো. আরমান (২২) ও মো. আশরাফের (২৫) সঙ্গে মোবাইলে ছবি ও ভিডিও নিয়ে মানিকের বিরোধ সৃষ্টি হয়। এর জের ধরে বৃহস্পতিবার মানিক নিজ বাসা হতে চাকু নিয়ে আসে। পরে পরীক্ষার পর বের হয়ে স্বনির্ভর সড়কে গিয়ে কথা কাটাকাটি করে একপর্যায়ে চাকু দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে ৩ জনকে। এ সময় সেখানে আরেক ছাত্র উপস্থিত ছিল বলে জানা গেছে। সে সুস্থ রয়েছে।

ছুরিকাঘাতে ঘটনাস্থলেই নিহত হয় ইব্র্রাহিম খলিল নয়ন। আহত হয় আরমান ও আশরাফ। আহতদের বরিশাল মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো করা হয়েছে।

লালমোহন সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সত্যজিত কুমার ঘোষ বলেন, লালমোহন পৌরসভার ৫নং ওয়ার্ডে দুপুর ১টায় আব্দুল ওহাব মাধ্যমিক বিদ্যালয়ের পাশে বালির মাঠে একটি মারামারির ঘটনা ঘটে। ঘটনাস্থলে মূল অভিযুক্ত মানিকের ছুরিকাঘাতে একজন নিহত হয় ও দুইজন আহত হয়। মূল আসামি আমাদের হেফাজতে আছে। মামলা দায়েরর প্রস্তুতি চলছে। তদন্তসাপেক্ষে মূল ঘটনা জানা যাবে এবং আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

কলেজছাত্রকে খুন করে ছুরি হাতে থানায় স্কুলছাত্র

আপডেট সময় ০৮:১০:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬