পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে মঙ্গলবার গভীর রাতে চিকিৎসার জন্য রাজধানী ইসলামাবাদের পাকিস্তান ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সেস (পিআইএমএস)-এ নেওয়া হয়। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে বন্দি থাকাকালে তার শারীরিক কিছু সমস্যার কারণে তাকে হাসপাতালে নেওয়ার প্রয়োজন পড়ে। পিআইএমএস-এর একজন কর্মকর্তা বুধবার জানান, হাসপাতালে নেওয়ার পর তার চোখ পরীক্ষা করা হয়েছে এবং রক্তচাপজনিত সমস্যার জন্য প্রয়োজনীয় চিকিৎসাসেবা দেওয়া হয়েছে। চিকিৎসা শেষে রাতেই তাকে পুনরায় কারাগারে ফেরত পাঠানো হয়েছে। তিনি বলেন, ‘তার রক্তচাপ নিয়ে কিছু সমস্যা ছিল।
ক্রিকেটার থেকে রাজনীতিতে আসা ইমরান খান ২০২২ সালে অনাস্থা ভোটের মাধ্যমে ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে একাধিক দুর্নীতি মামলার মুখোমুখি হয়েছেন। গত তিন বছরের বেশি সময় ধরে তিনি কারাবন্দি রয়েছেন। যদিও তার বিরুদ্ধে আনা দণ্ডগুলোর মধ্যে একটি ছাড়া বাকিগুলো হয় স্থগিত, না হয় বাতিল হয়েছে। তবে এসকল মামলার আইনি প্রক্রিয়া এখনো চলমান। শুরু থেকেই ইমরান তার বিরুদ্ধে ওঠা সকল অভিযোগ অস্বীকার করে আসছেন এবং এগুলোকে রাজনৈতিক প্রতিহিংসামূলক বলে দাবি করছেন। বর্তমান সরকার অবশ্য এই অভিযোগ নাকচ করে দিয়েছে। তার দাবি, রাজনৈতিক উদ্দেশ্যে এসব মামলা করা হয়েছে।
ইমরানের আইনজীবীরা বারবার দাবি করে আসছেন যে, কারাগারে যথাযথ চিকিৎসার অভাবে তার শারীরিক অবস্থার অবনতি ঘটছে। বিশেষত তার ডান চোখের দৃষ্টিশক্তি উল্লেখযোগ্য হারে কমেছে বলে তারা জানিয়েছেন। এর আগে গত আগস্ট মাসেও তাকে চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হলেও চিকিৎসা অসমাপ্ত রেখেই কারাগারে ফিরিয়ে নেওয়া হয়েছিল। এদিকে, পাকিস্তানের একটি আদালত কারাগার কর্তৃপক্ষকে ইমরান খানের আইনজীবী ও তার স্ত্রীর সঙ্গে সাক্ষাতের সুযোগ দেওয়ার নির্দেশ দিয়েছেন। অন্যদিকে, একই সময়ে ইমরান খানের দল পিটিআই-এর উপচেয়ারম্যান শাহ মাহমুদ কোরেশিকে লাহোরের একটি কারাগার থেকে চিকিৎসার জন্য হাসপাতালে স্থানান্তর করা হয়েছে এবং তিনি বর্তমানে সেখানে চিকিৎসাধীন রয়েছেন। তাকে আবার কারাকক্ষে ফিরিয়ে নেয়া হয়েছে।’।
আকাশ নিউজ ডেস্ক 
























