ঢাকা ০৮:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

ইসরাইলি প্রেসিডেন্টের বক্তব্যকালে ওয়াকআউট করল বাংলাদেশ

আজারবাইজানের রাজধানী বাকুতে আয়োজিত ‘এশিয়ায় পারস্পরিক সহযোগিতা ও আস্থা প্রতিষ্ঠা বিষয়ক’ (সিআইসিএ) সপ্তম শীর্ষ সম্মেলনে ইসরাইলের প্রেসিডেন্ট আইজ্যাক হারজগের বক্তব্য চলাকালে ওয়াকআউট করেছে বাংলাদেশ। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সম্মেলনের অধিবেশন চলাকালে ইসরাইলি প্রেসিডেন্ট বক্তব্য শুরু করলে বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির এবং তার নেতৃত্বাধীন প্রতিনিধি দল সম্মেলন কক্ষ ত্যাগ করেন। গাজায় চলমান পরিস্থিতির প্রতিবাদে কূটনৈতিক পদক্ষেপ হিসেবে এই ওয়াকআউট করা হয়েছে। শুধু বাংলাদেশ নয়, আরও কয়েকটি দেশের প্রতিনিধিরাও একই কারণে হল ত্যাগ করেন।

দুই দিনব্যাপী এই সম্মেলনে এশিয়ার দেশগুলোর মধ্যে আঞ্চলিক নিরাপত্তা, শান্তি ও আস্থা বৃদ্ধির বিভিন্ন দিক নিয়ে আলোচনা হচ্ছে। বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির বুধবার রাতে বাকু পৌঁছান। সম্মেলনের পূর্ণাঙ্গ অধিবেশনে প্রতিমন্ত্রী এশীয় দেশগুলোর মধ্যে পারস্পরিক সহযোগিতার ওপর গুরুত্বারোপ করেন এবং তিনটি সুনির্দিষ্ট প্রস্তাব উপস্থাপন করেন। তার প্রস্তাবগুলোর মধ্যে রয়েছে সদস্য রাষ্ট্রগুলোর জন্য ফলাফলভিত্তিক খাতওয়ারি প্রকল্প বাস্তবায়ন, অংশীজনদের অংশগ্রহণ নিশ্চিত করতে সরাসরি আয়োজনের প্রসার এবং আইসিটি ও কৃত্রিম বুদ্ধিমত্তা খাতের চ্যালেঞ্জ মোকাবিলায় দেশগুলোর মধ্যে প্রযুক্তিগত বিনিময় জোরদার করা।

উল্লেখ্য, ১৯৯৯ সালে এশিয়া অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠার লক্ষ্যে সিআইসিএ ফোরাম গঠিত হয়। বাকুতে চলমান এই শীর্ষ সম্মেলনে ২০২৬-২০২৮ মেয়াদের জন্য আজারবাইজানকে সিআইসিএ-এর সভাপতি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। এছাড়া ফোরামের পরবর্তী মহাসচিব হিসেবে মহামান্য সুলতান হাজিয়েভের নিয়োগকেও সম্মেলনে আনুষ্ঠানিকভাবে অনুমোদন করা হয়েছে। আঞ্চলিক ভূ-রাজনীতির প্রেক্ষাপটে এই সম্মেলনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে বিবেচিত হচ্ছে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

যুক্তরাষ্ট্রে ড. ইউনূসের নিরাপত্তা বাড়াতে প্রটোকল চালুর নির্দেশ

ইসরাইলি প্রেসিডেন্টের বক্তব্যকালে ওয়াকআউট করল বাংলাদেশ

আপডেট সময় ০৬:৫৯:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬