ঢাকা ০৪:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

লন্ডন বইমেলায় সুরের মূর্ছনায় মুগ্ধতা ছড়ালেন সাবিনা ইয়াসমিন

যুক্তরাজ্যে সম্প্রতি অনুষ্ঠিত হয়ে গেল ১৭তম লন্ডন বাংলা বইমেলা ও সাংস্কৃতিক উৎসব। প্রবাসে বাংলা ভাষা, সাহিত্য ও সংস্কৃতির চর্চাকে আরও গতিশীল করার লক্ষ্যে আয়োজিত এই উৎসবের মূল সমন্বয়ক ও উদীচীর সভাপতি গোলাম মোস্তফার নেতৃত্বে দুই দিনব্যাপী নানা কার্যক্রম পরিচালিত হয়। গত ১০ ও ১১ অক্টোবর পূর্ব লন্ডনের ব্রাডি আর্টস সেন্টার এবং রমফোর্ডের মে ফেয়ার ভেন্যুতে এই উৎসবের আয়োজন করা হয়।

উৎসবের প্রথম দিন ব্রাডি আর্টস সেন্টারে বই প্রদর্শনী ও বিক্রির পাশাপাশি সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়, যা প্রবাসী বাঙালিদের মাঝে বেশ উৎসবমুখর পরিবেশ তৈরি করে। অনুষ্ঠানে সংস্কৃতিবিষয়ক প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়মের একটি বাণী পাঠ করে শোনানো হয়।

আয়োজনের দ্বিতীয় দিনে রমফোর্ডের মে ফেয়ার ভেন্যুতে অনুষ্ঠিত মেগা কনসার্টটি দর্শকদের নজর কাড়ে।

জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে শুরু হওয়া এই কনসার্টে সংগীত পরিবেশন করেন কিংবদন্তি শিল্পী সাবিনা ইয়াসমিন ও ফেরদৌস ওয়াহিদ। তাঁদের জনপ্রিয় সব গানে মুগ্ধ শ্রোতারা কনসার্টে বাড়তি উন্মাদনা খুঁজে পান। আয়োজকদের মতে, নতুন প্রজন্মের কাছে নিজস্ব সাংস্কৃতিক ঐতিহ্য পৌঁছে দেওয়া এবং প্রবাসীদের সঙ্গে দেশের মেলবন্ধন আরও দৃঢ় করাই ছিল এই উৎসবের মূল উদ্দেশ্য। উত্তরীয় পরিয়ে বরণ করা হয় কিংবদন্তি সংগীতশিল্পী সাবিনা ইয়াসমিনকে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পেট্রাপোলে বিজিবি ও বিএসএফের উচ্চপর্যায়ের সীমান্ত বৈঠক অনুষ্ঠিত

লন্ডন বইমেলায় সুরের মূর্ছনায় মুগ্ধতা ছড়ালেন সাবিনা ইয়াসমিন

আপডেট সময় ০২:৩৪:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬