সাতক্ষীরার দেবহাটায় স্থানীয় জনগণের সহায়তায় পুলিশের একটি দল ১৬৯ বোতল ভারতীয় উইনকেরেক্স মাদকসহ নুর ইসলাম (২৭) নামে এক ব্যক্তিকে আটক করেছে। গত ৩০ অক্টোবর রাতে বহেরা হাইস্কুলগামী সড়কে এই অভিযান পরিচালনা করা হয়। নুর ইসলাম সাতক্ষীরা সদর উপজেলার মাহমুদপুর গ্রামের আরশাদ আলীর ছেলে।
ঘটনার বিবরণ অনুযায়ী, গত ৩০ অক্টোবর রাত ১০টার দিকে বহেরা বাজারের অদূরে নুরুল আমিনের চায়ের দোকানের সামনে দিয়ে তিন ব্যক্তিকে সন্দেহজনক অবস্থায় মাদক নিয়ে যেতে দেখেন স্থানীয়রা। বিষয়টি নজরে আসার পর কুলিয়া ইউনিয়ন শ্রমিকদলের সভাপতি শেখ আফ্রিদিসহ স্থানীয় সচেতন নাগরিকরা তাদের আটক করেন এবং তাৎক্ষণিকভাবে পুলিশকে খবর দেন। মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ৩০ অক্টোবর রাত ১০টার দিকে দেবহাটা থানার বহেরা বাজারের পাশে নুরুল আমিনের চায়ের দোকানের সামনে বহেরা বাজার থেকে বহেরা হাইস্কুলগামী পাকা সড়কে তিনজন অপরিচিত ব্যক্তিকে মাদক নিয়ে যেতে দেখে সন্দ।
খবর পাওয়ার পর দেবহাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এইচ এম শাহীনের নেতৃত্বে এসআই সোহাগ মিয়াসহ পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। অভিযানে নুর ইসলামকে ১৬৯ বোতল মাদকসহ হাতেনাতে আটক করা হলেও তার সঙ্গে থাকা অপর দুই সহযোগী শরিফুল ইসলাম (৩২) এবং মজনু মোড়ল (৩৫) কৌশলে পালিয়ে যেতে সক্ষম হন। শরিফুল ইসলাম মাহমুদপুরের ডাকাতপাড়া এলাকার আব্দুস কুদ্দুস কারিগরের ছেলে এবং মজনু মোড়ল একই গ্রামের মোড়লপাড়া এলাকার রেজাউল মোড়লের সন্তান।
এ ঘটনায় দেবহাটা থানায় এসআই সোহাগ মিয়া (বিপি-৮৪০৩০২১১৯৫) বাদী হয়ে একটি মামলা দায়ের করেছেন (মামলা নম্বর ১৩, তারিখ ৩০ অক্টোবর ২০২৬)। আটক নুর ইসলামসহ পলাতক অপর দুই আসামিকে এই মামলায় অন্তর্ভুক্ত করা হয়েছে। দেবহাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এইচ এম শাহীন জানান, পুলিশের নিয়মিত মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে এটি পরিচালিত হয়েছে। সাধারণ মানুষকে এই অভিযানে সম্পৃক্ত করে মাদকের কুফল সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করা হচ্ছে। ইতিমধ্যে আটক নুর ইসলামকে বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে এবং পলাতক আসামিদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।
আকাশ নিউজ ডেস্ক 














