জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) ২০২৬-২৭ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা আগামী ১০ জানুয়ারি থেকে শুরু হতে যাচ্ছে। পরীক্ষা কার্যক্রম ২১ জানুয়ারি ২০২৭ পর্যন্ত চলমান থাকবে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, শুক্রবার ও শনিবার ছাড়া সপ্তাহের অন্য দিনগুলোতে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার সৈয়দ মোহাম্মদ আলী রেজা বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, পরীক্ষা আয়োজনের বিষয়ে ইতিমধ্যে বেশ কিছু সিদ্ধান্ত চূড়ান্ত হয়েছে। আগের সিদ্ধান্ত অনুযায়ী বিভাগীয় পর্যায়ে পরীক্ষা নেওয়ার কথা থাকলেও, এবার সেই পরিকল্পনা থেকে সরে এসে ক্যাম্পাসেই ভর্তি পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
ভর্তি পরীক্ষার ফি বৃদ্ধির বিষয়েও আলোচনা চলছে। নাম প্রকাশে অনিচ্ছুক ভর্তি কমিটির একজন সদস্য জানিয়েছেন, গত বছর ভর্তি পরীক্ষা আয়োজনে এক কোটি টাকার বেশি ঘাটতি ছিল। এবার খরচের মাত্রা আরও বাড়ার সম্ভাবনা থাকায় বাজেট সামঞ্জস্য করতে ফি বৃদ্ধির প্রস্তাব এসেছে। তবে সৈয়দ মোহাম্মদ আলী রেজা জানান, ফি বাড়ানোর বিষয়ে এখনো চূড়ান্ত কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি, যা পরবর্তী সভায় নির্ধারণ করা হবে। কোটি টাকার ফেলোশিপ-বৃত্তি নিয়ে যুক্তরাষ্ট্রে পিএইচডির সুযোগ পেলেন আশফাকুর রহমান।
এবারের ভর্তি পরীক্ষায় ইউনিট কাঠামো গত বছরের মতোই অপরিবর্তিত থাকবে। তবে একটি বড় পরিবর্তনে আইন বিভাগকে সামাজিক বিজ্ঞান অনুষদের অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। উল্লেখ্য, এর আগে প্রাথমিকে শিক্ষকতা সংক্রান্ত বিষয়ে প্রকৌশলী, চিকিৎসক ও পিএইচডিসহ ৩০ ধরনের ডিগ্রিধারীদের আবেদনের সুযোগের বিষয়টিও আলোচনায় রয়েছে।
আকাশ নিউজ ডেস্ক 























