মঙ্গলবার দুপুরে ঢাকা ও চট্টগ্রামের জাতীয় গ্রিডে বিদ্যুৎ প্রবাহে বড় ধরনের বিপর্যয় দেখা দিয়েছে। এতে হঠাৎ করে এলাকাগুলোতে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়। বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা বিদ্যুৎ বিতরণ কর্তৃপক্ষের আইসিটি ও অপারেশন পরিচালক রবিউল হাসান।
বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের জনসংযোগ বিভাগ জানিয়েছে, এখন পর্যন্ত বিদ্যুৎ বিপর্যয়ের সুনির্দিষ্ট কারণ জানা সম্ভব হয়নি।
আকাশ নিউজ ডেস্ক 























