ঢাকা ০২:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান সরকার অনুমোদন দিলে ক্রসফায়ারও করবে পুলিশ: আইজিপি ব্যবসায়ীকে আটকে চাঁদা দাবি: ডিজিএফআই সদস্যসহ কারাগারে ৬ দেশে হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই নির্বাচন হবে: স্বরাষ্ট্রমন্ত্রী আইজিপি: চাঁদাবাজির অভিযোগে স্বতঃপ্রণোদিত মামলা করার ক্ষমতা পাচ্ছে পুলিশ জাপান সফরে তারেক রহমান: অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতির আশা রাষ্ট্রদূতকে আনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ বিষয়: শামা ওবায়েদ সংবিধান সংশোধনে বিশেষ কমিটির নবম বৈঠক চলছে

যমুনায় অভিযান: ৬০ হাজার মিটার কারেন্ট জাল ধ্বংস

সিরাজগঞ্জের চৌহালী উপজেলার যমুনা নদীতে অবৈধ জাল বিরোধী বিশেষ অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন ও মৎস্য বিভাগ। সোমবার রাতে যমুনা নদীর বাঘুটিয়া, উমারপুর ও ঘোরজান এলাকার স্থানীয় নৌঘাটে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে চালানো এ অভিযানে ৬০ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করা হয়।

অভিযান পরিচালনার সময় অবৈধভাবে আহরণ করা প্রায় ৩০ কেজি মাছ জব্দ করা হয়েছে, যা পরে স্থানীয় তিনটি এতিমখানায় বিতরণ করা হয়েছে। জব্দকৃত বিপুল পরিমাণ কারেন্ট জাল জোতপাড়া নৌঘাট এলাকায় নিয়ে এসে জনসমক্ষে পুড়িয়ে ধ্বংস করা হয়। এ সময় চৌহালী উপজেলা মৎস্য কর্মকর্তা রকিবুল ইসলাম, জ্যেষ্ঠ ক্ষেত্র সহকারী শফিকুল ইসলাম শফি এবং পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

উপজেলা মৎস্য কর্মকর্তা রকিবুল ইসলাম বলেন, কারেন্ট জালের নির্বিচার ব্যবহার দেশীয় প্রজাতির মাছ ও জলজ প্রাণবৈচিত্র্যের জন্য চরম ঝুঁকিপূর্ণ। নদীমাতৃক এই এলাকায় মৎস্যসম্পদ রক্ষায় উপজেলা প্রশাসন ও মৎস্য বিভাগের পক্ষ থেকে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত রাখা হবে।

আপলোডকারীর তথ্য

ছিনতাইয়ের হুমকির মুখে মার্কিন বিমান, মাঝআকাশ থেকে ফিরে গ্রেপ্তার যাত্রী

যমুনায় অভিযান: ৬০ হাজার মিটার কারেন্ট জাল ধ্বংস

আপডেট সময় ০১:১৮:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬