ইউটিউবে সম্প্রতি আলোড়ন তুলেছে ‘ভালো আছো তো’ নাটকটি। অপূর্ব ও নাজনীন নীহা অভিনীত এ নাটক প্রকাশের মাত্র দুই দিনেই কোটি ভিউ পার করে। নতুন জুটি, পারিবারিক টানাপোড়েন, প্রেম এবং গভীর আবেগের ওপর ভিত্তি করে তৈরি গল্পে নির্মিত বেশ কয়েকটি নাটক চলতি অক্টোবরজুড়ে নেটিজেনদের মধ্যে বেশ সাড়া ফেলেছে। ফিরেই আলোচনায় অপূর্ব–নীহা জুটি, দুদিনে ৮০ লাখ ভিউ।
তালিকায় থাকা অন্যতম জনপ্রিয় নাটক ‘নিয়তি’। সিএমভির ইউটিউব চ্যানেলে এটি মুক্তি পেয়েছিল ২৯ সেপ্টেম্বর। মুহাম্মদ মিফতাহ আনানের রচনা ও পরিচালনায় নাটকটি এ পর্যন্ত ১ কোটি ৩০ লাখের বেশি ভিউ অর্জন করেছে। এতে প্রধান চরিত্রে কাজ করেছেন ইয়াশ রোহান ও নাজনীন নাহার নীহা। বাবা-মায়ের সঙ্গে সন্তানদের সম্পর্কের জটিলতা, সামাজিক ও পারিবারিক আদর্শের সংঘাত এবং ভালোবাসাকে কেন্দ্র করে আবর্তিত হয়েছে নাটকের মূল প্রেক্ষাপট। পর্দায় ইয়াশ ও নীহার চমৎকার রসায়ন ও সাবলীল অভিনয় দর্শকমহলে বেশ প্রশংসিত হয়েছে। চার দিনে ৭০ লাখ ২৯ সেপ্টেম্বর সিএমভির ইউটিউব চ্যানেলে মুক্তি পেয়েছে ‘নিয়তি’। জেনে নেওয়া যাক এমন পাঁচ নাটকের গল্প। দুজনের সাবলীল অভিনয় নিয়ে ইতিবাচক মন্তব্য করেছেন দর্শক।
এলবিসি এন্টারটেইনমেন্টে ১ অক্টোবর মুক্তি পাওয়া আরশ খান ও সুনেরাহ বিনতে কামাল অভিনীত ‘মায়ারে’ নাটকটি প্রকাশের প্রথম দুই দিনেই প্রায় ২০ লাখ ভিউ লাভ করে। নাজ নাজমার মূল রচনা ও সংলাপে তৈরি এ নাটকটির চিত্রনাট্য ও নির্দেশনা সামলেছেন কাজী বাহাদুর। বর্তমানে এটির ভিউ দাঁড়িয়েছে ৪৭ লাখ ৪৩ হাজারে। তরুণ বয়সের সম্পর্কের সমীকরণ, আকস্মিক আবেগ এবং ভুল-বোঝাবুঝির নানান সংকট ফুটিয়ে তোলা হয়েছে এতে। প্রধান দুই পাত্র-পাত্রীর পর্দার সংযোগ গল্পটিকে আরও আকর্ষণীয় রূপ দিয়েছে।
পারিবারিক আবহ ও নিখাদ ভালোবাসার টানাপোড়েন নিয়ে হিয়া এন্টারটেইনমেন্টের ব্যানারে তৈরি হয়েছে ‘তোমার ঠিকানায়’। গত ২৪ সেপ্টেম্বর ইউটিউবে আসা নাটকটির গল্প, স্ক্রিপ্ট ও পরিচালনা করেছেন সেরনিয়াবাত শাওন। খায়রুল বাসার ও সাদনিমা বিনতে নোমান জুটির অনবদ্য অভিনয় দর্শকের বাড়তি নজর কেড়েছে। যার সাফল্য হিসেবে নাটকটির মোট ভিউ ইতোমধ্যেই ১ কোটি ৭৪ লাখে পৌঁছেছে। খায়রুল বাসার ও সাদনিমার জুটির জনপ্রিয়তা ভূমিকা রেখেছে।
প্রথাগত প্রেমের গল্পের বাহিরে গিয়ে মধ্যবিত্ত সমাজের দৈনন্দিন জীবনের বাস্তবচিত্র তুলে ধরেছে ‘সংসারের বোঝা’। ১ অক্টোবর জি-সিরিজ বাংলা নাটকের চ্যানেলে এটি অবমুক্ত হয়। প্রত্যয় হাসানের রচনায় নাটকটি পরিচালনা করেছেন নাজমুল রনি। মুশফিক আর ফারহান ও নীলাঞ্জনা নীলা অভিনীত এই নাটকটির বর্তমান ভিউ প্রায় ১ কোটি ৪০ লাখ। পরিবারের নানা আর্থিক চাপ, অর্থনৈতিক দায়িত্ব বহন ও নিজেদের ইচ্ছে বিসর্জন দেওয়ার চরম বাস্তবতাগুলো এতে নিখুঁতভাবে উপস্থাপিত হওয়ায় সাধারণ দর্শকরা সহজেই গল্পটির সঙ্গে নিজেদের মেলাতে পেরেছেন। মধ্যবিত্ত পরিবারের সদস্যদের অনেক সময় নিজেদের ইচ্ছার চেয়ে পরিবারের প্রয়োজনকে বেশি গুরুত্ব দিতে হয়। অর্থনৈতিক চাপ, দায়িত্ব ভাগাভাগি এবং একে অপরের প্রতি প্রত্যাশা থেকে তৈরি হয় নানা সমস্যা। ‘সংসারের বোঝা’ সেই পরিচিত বাস্তবতাকে এখানে তুলে ধরা হয়েছে। অনেক দর্শকই নাটকটির মধ্যে নিজের জীবনের অভিজ্ঞতা দেখতে পেয়েছেন।
এছাড়া দাম্পত্য জীবনের সন্দেহ ও বিশ্বাসের টানাপোড়েন নিয়ে নির্মিত হয়েছে চয়নিকা চৌধুরীর নাটক ‘জোছনায় ফেরা’। লেজার ভিশনের চ্যানেলে গত ১৮ অক্টোবর প্রচারের পর থেকে এটি ৬০ লাখ ভিউ স্পর্শ করেছে। ইরফান সাজ্জাদ ও আইশা খান অভিনীত এ নাটকে মুঠোফোনের একটি বার্তা বা অতীতের মানুষের আগমন কিভাবে সম্পর্কের স্বাভাবিক গতি বদলে দেয়, তা বাস্তবসম্মত উপায়ে দেখানো হয়েছে।
আকাশ নিউজ ডেস্ক 























