ঢাকা ০২:৩৫ অপরাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সরকার অনুমোদন দিলে ক্রসফায়ারও করবে পুলিশ: আইজিপি ব্যবসায়ীকে আটকে চাঁদা দাবি: ডিজিএফআই সদস্যসহ কারাগারে ৬ দেশে হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই নির্বাচন হবে: স্বরাষ্ট্রমন্ত্রী আইজিপি: চাঁদাবাজির অভিযোগে স্বতঃপ্রণোদিত মামলা করার ক্ষমতা পাচ্ছে পুলিশ জাপান সফরে তারেক রহমান: অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতির আশা রাষ্ট্রদূতকে আনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ বিষয়: শামা ওবায়েদ সংবিধান সংশোধনে বিশেষ কমিটির নবম বৈঠক চলছে স্মরণকালের সেরা দুর্গাপূজা উপহার দিলেন দেশনায়ক  তারেক রহমান ঢাকার বাস টার্মিনাল ও অটোরিকশা নিয়ে প্রধানমন্ত্রীর কাছে সোহেল

বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ, সোমবারই ঘূর্ণিঝড়ে রূপ নেওয়ার শঙ্কা

বঙ্গোপসাগরে অবস্থানরত নিম্নচাপটি ক্রমান্বয়ে শক্তি সঞ্চয় করে গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। আবহাওয়া অধিদপ্তরের ঝড় সতর্কীকরণ কেন্দ্রের আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক রবিবার সন্ধ্যায় বিশেষ বিজ্ঞপ্তি-৩ এর মাধ্যমে এই তথ্য নিশ্চিত করেছেন। আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, নিম্নচাপটি আরও ঘনীভূত হয়ে সোমবার পূর্ব-মধ্য ও তৎসংলগ্ন দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর এলাকায় ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হতে পারে। বাংলাদেশের দেওয়া নাম অনুযায়ী এই ঘূর্ণিঝড়টির নাম হবে ‘অর্ণব’ এবং এটি পরবর্তীতে দিক পরিবর্তন করে পশ্চিম-উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হতে পারে। আগামী ২৮ অক্টোবর নাগাদ এটি অতিপ্রবল ঘূর্ণিঝড় হিসেবে ভারতের অন্ধ্র উপকূল অতিক্রম করার সম্ভাবনা রয়েছে। রোববার (২৫ অক্টোবর) সন্ধ্যায় বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের ঝড় সতর্কীকরণ কেন্দ্রের বিশেষ বিজ্ঞপ্তি ৩-এ তথ্য জানান আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক। উল্লেখ্য,ঘূর্ণিঝড় ‘অর্ণব’ নামটি বাংলাদেশের দেওয়া।

রোববার দুপুর ১২টার তথ্য অনুযায়ী, গভীর নিম্নচাপটি চট্টগ্রাম বন্দর থেকে ৮১০ কিমি, কক্সবাজার থেকে ৭৩০ কিমি, মোংলা থেকে ৮৪০ কিমি এবং পায়রা সমুদ্রবন্দর থেকে ৭৮০ কিমি দক্ষিণ দিকে অবস্থান করছিল।

বর্তমানে গভীর নিম্নচাপের কেন্দ্রের ৪৮ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা গতিবেগ ঘণ্টায় ৫০ কিলোমিটার, যা দমকা বা ঝড়ো হাওয়ার আকারে ৬০ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে।

উত্তাল সমুদ্রের পরিস্থিতি বিবেচনায় চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে এক নম্বর দূরবর্তী সতর্কসংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। এছাড়া উত্তর বঙ্গোপসাগরে থাকা সব মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না পাওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি সতর্কতার সঙ্গে চলাচলের পরামর্শ দেওয়া হয়েছে।

আপলোডকারীর তথ্য

সরকার অনুমোদন দিলে ক্রসফায়ারও করবে পুলিশ: আইজিপি

বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ, সোমবারই ঘূর্ণিঝড়ে রূপ নেওয়ার শঙ্কা

আপডেট সময় ১২:১৩:৩৪ অপরাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬