মশাবাহিত ডেঙ্গু জ্বরে গত ২৪ ঘণ্টায় (শুক্রবার সকাল ৮টা থেকে শনিবার সকাল ৮টা পর্যন্ত) সারাদেশে পাঁচজনের মৃত্যু হয়েছে। একই সময়ে ভাইরাসটিতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৮৯৮ জন। স্বাস্থ্য অধিদফতরের শনিবারের বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। শনিবার (২৪ অক্টোবর) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক নিয়মিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
চলতি বছরের জানুয়ারি থেকে এখন পর্যন্ত সারাদেশে ডেঙ্গুতে আক্রান্তের মোট সংখ্যা ১ লাখ ২১ হাজার ৬৯৯ জন এবং মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৩৭৬ জনে।
উল্লেখ্য, গত বছর সারাদেশে ডেঙ্গুতে ৪১৩ জনের মৃত্যু হয়েছিল এবং ১ লাখ ২ হাজার ৮৬১ জন আক্রান্ত হয়েছিলেন। এছাড়া ২০২৪ সালে আক্রান্তের সংখ্যা ছিল ১ লাখ ১ হাজার ২১৪ জন এবং মৃতের সংখ্যা ছিল ৫৭৫ জন।
আকাশ নিউজ ডেস্ক 





















