তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি কীভাবে গঠন করা যায়, তা নিয়ে সংবিধান সংশোধন সম্পর্কিত বিশেষ কমিটির বৈঠকে বিস্তারিত আলোচনা হয়েছে। শনিবার জাতীয় সংসদ ভবনে আয়োজিত এই সভায় কমিটির সভাপতি ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদসহ অংশ নেন প্রায় ৪৪ জন সংবিধান বিশেষজ্ঞ, আইনবিদ ও শিক্ষাবিদ। বৈঠক শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে সালাহউদ্দিন আহমদ আলোচনার মূল দিকগুলো তুলে ধরেন।
কমিটির সামনে প্রস্তাব করা হয়েছে, যদি উচ্চকক্ষ গঠিত হয় এবং তা যদি সংসদের মেয়াদের সঙ্গে বিলুপ্ত না হয়, তবে সেই উচ্চকক্ষ থেকেই তত্ত্বাবধায়ক সরকারের গঠন প্রক্রিয়া নির্ধারণ করা সম্ভব কি না। সভায় ড. শাহদিন মালিক, ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন ও ড. সলিমুল্লাহ খানের মতো বিশিষ্ট ব্যক্তিরা অংশগ্রহণ করেন। আলোচনায় উঠে আসে, উচ্চকক্ষে ভাইস প্রেসিডেন্ট পদ সৃষ্টি করা হলে তাকেই স্পিকারের দায়িত্ব দেওয়া যেতে পারে। প্রয়োজনে সরকার ও বিরোধী দলের ঐকমত্যের ভিত্তিতে স্পিকারকে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান করার বিষয়টিও প্রস্তাবিত হয়েছে। এছাড়া, বিভিন্ন প্রতিষ্ঠানের প্রধানদের সরকার ও বিরোধী দলের সম্মতিতে উপদেষ্টা হিসেবে নিয়োগ দেওয়ার বিধান নিয়েও সভায় পর্যালোচনা করা হয়েছে। তিনি বলেন, উচ্চকক্ষে যদি ভাইস প্রেসিডেন্ট পদ সৃজন করা হয়, তবে একজনের প্রস্তাব আছে যে ভাইস প্রেসিডেন্টকেই উচ্চকক্ষের স্পিকার হিসেবে দায়িত্ব পালন করতে দেয়া। এই বৈঠকে সিনিয়র আইনজীবী ড. শাহদিন মালিক ও ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন, নর্থ সাউথ ইউনিভার্সিটির ইতিহাস ও দর্শন বিভাগের অধ্যাপক ড. সলিমুল্লাহ খানসহ প্রায় ৪৪ জন বিশেষজ্ঞ অংশগ্রহণ করেন।
আকাশ নিউজ ডেস্ক 





















