ত্রয়োদশ জাতীয় সংসদের সংবিধান সংশোধন সম্পর্কিত বিশেষ কমিটির নবম বৈঠক শুরু হয়েছে। শনিবার (২৪ অক্টোবর) সকাল ১১টায় জাতীয় সংসদ ভবনের কেবিনেট কক্ষে এই গুরুত্বপূর্ণ আলোচনা বসে। কমিটির সভাপতি ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সভাপতিত্বে আয়োজিত এই সভায় দেশের বিশিষ্ট আইন বিশেষজ্ঞরা অংশ নিয়েছেন। তারা সংবিধানের সার্বিক সংস্কার, রাষ্ট্রীয় কাঠামোর গণতান্ত্রিক রূপান্তর ও একটি গ্রহণযোগ্য খসড়া তৈরির বিষয়ে আইনি পরামর্শ ও মতামত ব্যক্ত করছেন।
বৈঠকের মূল আলোচ্য বিষয়বস্তু হিসেবে ২০২৪ সালের ছাত্র-জনতার ঐতিহাসিক গণ-অভ্যুত্থানের ‘জুলাই জাতীয় সনদ’-এর পূর্ণাঙ্গ বাস্তবায়নের ওপর জোর দেওয়া হয়েছে। অভ্যুত্থানের মূল চেতনাকে সংবিধানে অন্তর্ভুক্ত করা এবং আন্দোলনে শহীদ ও আহতদের সাংবিধানিক স্বীকৃতিসহ আইনি সুরক্ষা দেওয়ার বিষয়টি এখানে সর্বোচ্চ অগ্রাধিকার পাচ্ছে। বৈঠক সূত্রে জানা গেছে, ২০২৪ সালের ছাত্র-জনতার ঐতিহাসিক গণ-অভ্যুত্থানের ‘জুলাই জাতীয় সনদ’-এর পূর্ণাঙ্গ বাস্তবায়নকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে সংবিধান সংশোধনের প্রক্রিয়া এগিয়ে নেওয়া হচ্ছে।
একই সঙ্গে বিচার বিভাগের পূর্ণ স্বাধীনতা ও এর এখতিয়ার সুনির্দিষ্ট করার মতো গুরুত্বপূর্ণ আইনি বিষয়গুলো নিয়ে বিশেষজ্ঞরা বিস্তারিত আলোচনা করছেন। পাশাপাশি, রাষ্ট্র পরিচালনার বড় সিদ্ধান্তগুলোতে জনমতের প্রতিফলন নিশ্চিত করতে গণভোট ব্যবস্থা পুনরায় চালুর আইনি ও সাংবিধানিক রূপরেখা নিয়েও সভায় পর্যালোচনা চলছে।
আকাশ নিউজ ডেস্ক 




















