ঢাকা ০৪:৩৪ অপরাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
স্মরণকালের সেরা দুর্গাপূজা উপহার দিলেন দেশনায়ক  তারেক রহমান ঢাকার বাস টার্মিনাল ও অটোরিকশা নিয়ে প্রধানমন্ত্রীর কাছে সোহেল গরিবের বিচার, ধনীর বিচার এক করতে হবে —এটাই তারেক রহমানের নতুন বাংলাদেশ আইএইচএফ নেশনস ট্রফিতে ভারতের কাছে হেরে রানার্সআপ বাংলাদেশ কাতার, তুরস্ক, পাকিস্তান ও ইন্দোনেশিয়ার ঐতিহাসিক বদর প্রতিরক্ষা চুক্তি দ্বিগুণ যাত্রী সামলাতে হিমশিম দেশের বিমানবন্দরগুলো মক্কা প্রতিরক্ষা চুক্তির মূল দলিল পেশ করলো তুরস্ক সাইবার আইনে মতপ্রকাশ ও গণমাধ্যমের স্বাধীনতা হুমকিতে ফাঁসের ঘটনায় বিএআরসির সহকারী পরিচালক আটক: যুব উন্নয়নের ৪৫তম বিসিএসে গেজেট থেকে বাদ: অনিশ্চিত জীবনে ৫৬ মেধাবী

শীতকালীন ছুটিতে দুবাই বিমানবন্দরে ফিরছে আন্তর্জাতিক ফ্লাইট

শীতকালীন ছুটির মৌসুমকে সামনে রেখে সংযুক্ত আরব আমিরাতের দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইট কার্যক্রম জোরদার করা হচ্ছে। বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে দুবাইগামী ফ্লাইটের সংখ্যা বাড়ানোর উদ্যোগ নিয়েছে একাধিক আন্তর্জাতিক বিমান সংস্থা। বিশেষ করে ইউরোপ ও এশিয়ার বিভিন্ন গন্তব্যের সঙ্গে পুনরায় বিমান যোগাযোগ স্থাপন ও প্রসারের কাজ চলছে। বিমানবন্দর কর্তৃপক্ষের দেওয়া তথ্য অনুযায়ী, অক্টোবর মাসের শেষ থেকে ডিসেম্বর পর্যন্ত ইউরোপের সঙ্গে দুবাইয়ের রুটে সপ্তাহে সর্বোচ্চ ৩৬টি অতিরিক্ত ফ্লাইট পরিচালনার পরিকল্পনা রয়েছে।

ইউরোপীয় রুটে জার্মানির লুফথানসা ২৫ অক্টোবর থেকে দুবাই-মিউনিখ এবং ২৬ অক্টোবর থেকে দুবাই-ফ্রাঙ্কফুর্ট ফ্লাইট চালু করেছে। সুইজারল্যান্ডের সুইস এয়ারলাইনস ২৭ অক্টোবর থেকে জুরিখ রুটে প্রতিদিন ফ্লাইট পরিচালনা শুরু করছে। এর পাশাপাশি ইউরোউইংস ১ নভেম্বর থেকে বার্লিন, স্টুটগার্ট ও কোলন-বন রুটে এবং অস্ট্রিয়ান এয়ারলাইনস ১২ ডিসেম্বর থেকে ভিয়েনা রুটে নিয়মিত ফ্লাইট ফিরিয়ে আনছে। গ্রিসের এজিয়ান এয়ারলাইনস ২৩ অক্টোবর থেকে এথেন্স-দুবাই রুটে সেবা শুরু করেছে এবং ২৬ অক্টোবর থেকে এই রুটে দৈনিক ফ্লাইট চালুর পরিকল্পনা রয়েছে।

এশিয়ার গন্তব্যগুলোতেও বিমান চলাচল বাড়ছে। ফিলিপাইন এয়ারলাইনস ২১ অক্টোবর থেকে পুনরায় দুবাইয়ে কার্যক্রম শুরু করেছে। বর্তমানে ফিলিপাইন এয়ারলাইনস এবং সেবু প্যাসিফিক—উভয়ই দুবাই-ম্যানিলা রুটে সপ্তাহে চারটি করে ফ্লাইট পরিচালনা করছে। এছাড়া কাজাখস্তানের এয়ার আস্তানা দুবাইয়ের সঙ্গে আলমাটির বিমান যোগাযোগ সচল করেছে। এর আগে থেকেই সৌদি আরবের রিয়াদ এয়ার ২০ জুন থেকে বোয়িং ৭৮৭-৯ উড়োজাহাজ দিয়ে দুবাই-রিয়াদ রুটে এবং তুর্কিশ এয়ারলাইনস ১১ জুন থেকে দুবাই-ইস্তাম্বুল রুটে দৈনিক সরাসরি ফ্লাইট পরিচালনা করছে।

বর্তমানে এমিরেটস ও ফ্লাইদুবাইয়ের বাইরে ৪০টিরও বেশি এয়ারলাইন্স দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর ব্যবহার করছে, যার মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইনস ও ইউএস-বাংলা এয়ারলাইনসও অন্তর্ভুক্ত রয়েছে। তবে সব রুটে এখনো স্বাভাবিক ফ্লাইট পরিস্থিতি ফিরে আসেনি। এয়ার ফ্রান্সের দুবাইগামী ফ্লাইট ৩১ অক্টোবর পর্যন্ত এবং কেএলএমের ফ্লাইট ২৪ অক্টোবর পর্যন্ত স্থগিত রাখার ঘোষণা রয়েছে।

সংযুক্ত আরব আমিরাতের স্কুলগুলোতে ১৪ ডিসেম্বর থেকে ২০২৭ সালের ৩ জানুয়ারি পর্যন্ত শীতকালীন ছুটি নির্ধারিত হয়েছে এবং নতুন বছরের ৪ জানুয়ারি থেকে ক্লাস পুনরায় শুরু হবে। এই সময়ে ভ্রমণের চাহিদা বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে। এ কারণে বিমানবন্দর কর্তৃপক্ষ যাত্রীদের যাত্রার আগে সংশ্লিষ্ট এয়ারলাইন্সের সঙ্গে যোগাযোগ করে ফ্লাইটের সর্বশেষ তথ্য যাচাই করার পরামর্শ দিয়েছে।

আপলোডকারীর তথ্য

জাপান সফরে তারেক রহমান: অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতির আশা

শীতকালীন ছুটিতে দুবাই বিমানবন্দরে ফিরছে আন্তর্জাতিক ফ্লাইট

আপডেট সময় ০২:৫৩:৩৪ অপরাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬