ঢাকা ০৫:২০ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করে গড়ে উঠেছে সশস্ত্র বাহিনী: প্রধানমন্ত্রী মালয়েশিয়া যাওয়ার পথে ট্রলার থেকে উদ্ধার ২৮ যাত্রী সংসদ অধিবেশনে আজ পোশাকশিল্প ও দ্রব্যমূল্য নিয়ে আলোচনা তৃতীয় টার্মিনাল পরিচালনার চূড়ান্ত সিদ্ধান্ত আজ: বেবিচকের জরুরি সভা প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর

মক্কা প্রতিরক্ষা জোটকে সমর্থন জানাল কাতার

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে পরোক্ষ আলোচনা ও তথ্য বিনিময়ের প্রক্রিয়া এখনো চলমান। কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইব্রাহিম আল-হাশেমি মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে জানান, পাকিস্তান ও কাতারের যৌথ মধ্যস্থতায় দুই শক্তির মধ্যে যে কূটনৈতিক প্রচেষ্টা চলছে, তা ভবিষ্যতে আনুষ্ঠানিক আলোচনার পথ তৈরি করবে। তিনি জোর দিয়ে বলেন, দোহা দুই পক্ষের মধ্যে নিরবচ্ছিন্ন মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করছে।

চলমান আলোচনার অংশ হিসেবে ইরানের স্বরাষ্ট্রমন্ত্রী ইস্কান্দার মোমেনি বর্তমানে কাতার সফর করছেন। এই সফরের সময় দুই দেশের মধ্যে আঞ্চলিক পরিস্থিতি এবং বিভিন্ন সামরিক ও নিরাপত্তা ইস্যুতে ফলপ্রসূ আলোচনা হয়েছে। বিশেষ করে সংঘাতের ঘটনায় ভূপাতিত হওয়া ইরানি বিমান ও পাইলটদের উদ্ধারকার্য পরিচালনার জন্য একটি কারিগরি বিশেষজ্ঞ দল দোহায় পাঠানোর ব্যাপারে তেহরান সম্মত হয়েছে।

আঞ্চলিক ভূরাজনীতি নিয়ে আলোচনা করতে গিয়ে কাতারি মুখপাত্র জানান, মধ্যপ্রাচ্যের দেশগুলোর সার্বভৌমত্ব এবং অখণ্ডতা রক্ষায় যেকোনো উদ্যোগকে কাতার সব সময় স্বাগত জানায়। তিনি তুরস্ক, পাকিস্তান ও সৌদি আরবের সমন্বয়ে গঠিত ‘মাক্কাহ অ্যালায়েন্স ফর ডিফেন্স’ বা মক্কা প্রতিরক্ষা জোটের প্রশংসা করে বলেন, এই জোট আঞ্চলিক স্থিতিশীলতা ও নিরাপত্তা জোরদারে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

একই সম্মেলনে কাতার সৌদি আরবের পবিত্র স্থান এবং বেসামরিক স্থাপনায় ইয়েমেনের হুথি বাহিনীর সাম্প্রতিক হামলার কঠোর নিন্দা জানিয়েছে। রিয়াদের নিরাপত্তা ও ভৌগোলিক সুরক্ষা নিশ্চিতে সৌদি সরকারের নেওয়া প্রতিটি পদক্ষেপের প্রতি দোহার পূর্ণ সমর্থন ও সংহতি পুনর্ব্যক্ত করেছেন মুখপাত্র ইব্রাহিম আল-হাশেমি।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নোট অব ডিসেন্টসহ জুলাই সনদ বাস্তবায়ন করবে সরকার: মাহ্‌দী আমিন

মক্কা প্রতিরক্ষা জোটকে সমর্থন জানাল কাতার

আপডেট সময় ১০:১০:৩৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬