ঢাকা ০৩:৪৯ অপরাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২ সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার

আওয়ামী দোসরদের আটক করলে পুরস্কার পাবে পুলিশ: স্বরাষ্ট্রমন্ত্রী

নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের ফ্যাসিবাদী দোসরদের খুঁজে বের করে আইনের আওতায় আনতে পারলে পুলিশ সদস্যদের পুরস্কৃত করা হবে বলে ঘোষণা দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। শনিবার (২৬ সেপ্টেম্বর) বেলা ১১টায় পুলিশ সপ্তাহ ২০২৬ উপলক্ষে আয়োজিত ‘পদক প্রদান অনুষ্ঠানে’ প্রধান অতিথির বক্তব্যে তিনি এ ঘোষণা দেন। স্বরাষ্ট্রমন্ত্রী স্পষ্টভাবে জানান, যারা ফ্যাসিবাদের ও আওয়ামী শক্তির দোসরদের আইনের আওতায় আনতে পারবে, তাদের বিশেষ পুরস্কার দেওয়া হবে। তিনি উল্লেখ করেন, গত সপ্তাহে দুজন এবং গতকালও একজন ফ্যাসিবাদের দোসরকে গ্রেফতার করা সম্ভব হয়েছে। এতদিন তারা আত্মগোপনে ছিল জানিয়ে মন্ত্রী বলেন, পুলিশের ইন্টেলিজেন্স সাপোর্টকে আমি সবচাইতে উত্তম মনে করি। তাই অন্যান্য সংস্থার পাশাপাশি নিজেদের ইন্টেলিজেন্স সক্ষমতাকে আরও কার্যকরভাবে কাজে লাগানোর নির্দেশ দিয়েছেন তিনি। আমাদের ইন্টেলিজেন্স সাপোর্ট কোথায় ছিল।

অস্থিতিশীলতা ও বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের ভয়াবহতা

দেশে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টাকারী ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণের হুঁশিয়ারি দিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী গত ১৭ বছরের বিচারবহির্ভূত হত্যাকাণ্ড, গুম ও হেফাজতে মৃত্যুর বিভিন্ন হিসাব তুলে ধরেন। তিনি আক্ষেপ করে বলেন, যারা এক মাসে ১৪০০ মানুষকে হত্যা করতে পারে, আসমান থেকে গুলি করে দেশের নাগরিকদের হত্যা করতে পারে, যারা বাংলাদেশের সমস্ত ইনস্টিটিউশনকে দলীয়করণ করে এ দেশকে গণতন্ত্রহীন একটা রাষ্ট্রে পরিণত করতে পেরেছিল, সেই শক্তিকে বাংলাদেশের মানুষ কি কখনো আহ্বান জানাবে? এ দেশের মানুষ কখনো কি চাইতে পারে তারা বাংলাদেশের রাজনীতি করুক? মন্ত্রী আরও বলেন, যারা সেই বর্বর হত্যাকাণ্ডের পরেও কোনোদিন দুঃখ প্রকাশ করেনি, যাদের কোনো অনুশোচনা বা ক্ষমা প্রার্থনার মানসিকতা নেই, তারা আজ বাংলাদেশের বাইরে থেকে ষড়যন্ত্রের আওয়াজ দিচ্ছে। তিনি বলেন, জাতিসংঘের হিসাব অনুযায়ী, এক মাসে এ দেশের প্রায় ১ হাজার ৪০০ নাগরিক হত্যার শিকার হয়েছেন।

পলাতক আসামিদের ফেরত আনা

  • শেখ হাসিনাসহ সকল সাজাপ্রাপ্ত পলাতক আসামিদের ফেরত আনার বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, বিদ্যমান প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী প্রতিবেশী রাষ্ট্রের কাছে আনুষ্ঠানিকভাবে অনুরোধ জানানো হয়েছে।
  • তিনি বলেন, আমরা পার্শ্ববর্তী রাষ্ট্রের কাছে অফিশিয়ালি রিকোয়েস্ট করেছি অ্যাজ পার এক্সট্রাডিশন ট্রিটি যে, আপনারা সাজাপ্রাপ্ত পলাতক আসামিদেরকে, শেখ হাসিনাসহ অন্যান্য আসামিদেরকে ফেরত দিন।
  • তবে মন্ত্রী এই বিষয়ে স্পষ্ট করে বলেন, সংশ্লিষ্ট ব্যক্তিরা যদি স্বেচ্ছায় দেশে ফিরে আইনের মুখোমুখি হন, তবে আইন নিজস্ব গতিতে চলবে। তারা যদি স্বেচ্ছায় ফিরে আসে এবং আইনের মুখোমুখি হয়, তাহলে তা দেশের জন্য ভালো হবে এবং আইন নিজের কোর্স অনুযায়ীই চলবে।
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আওয়ামী দোসরদের আটক করলে পুরস্কার পাবে পুলিশ: স্বরাষ্ট্রমন্ত্রী

আপডেট সময় ১২:৪৬:১৩ অপরাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬