ঢাকা ০৫:০৯ অপরাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

ব্রাজিল দলের ভারত সফর ‘অভাবীর বিয়েতে শাহরুখকে নাচানোর মতো’, কটাক্ষ ভুটিয়ার

আকাশ স্পোর্টস ডেস্ক:

পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল আগামী ৩ অক্টোবর ভারতের কলকাতায় একটি প্রীতি ম্যাচ খেলতে আসছে। বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনে অনুষ্ঠিত হতে যাওয়া ম্যাচে বিশ্ব র‌্যাঙ্কিংয়ের পঞ্চম স্থানে থাকা ব্রাজিল তাদের মূল সিনিয়র (এ) দল নিয়ে মাঠে নামবে। তবে এই বহুল আলোচিত ম্যাচকে ঘিরে উচ্ছ্বাসের পাশাপাশি ভারতীয় ফুটবলের বর্তমান অবস্থা নিয়ে তীব্র সমালোচনাও সামনে এসেছে।

দীর্ঘদিন মোহনবাগানের জার্সিতে খেলা ব্রাজিলিয়ান ফরোয়ার্ড হোসে বারেতো স্পোর্টস্টারকে বলেন, ভারতে ফুটবলের জনপ্রিয়তা বাড়াতে এমন উদ্যোগ ইতিবাচক ভূমিকা রাখতে পারে। তার ভাষ্য, ক্রিকেটপ্রধান দেশে ব্রাজিলের তারকা ফুটবলারদের কাছ থেকে দেখার সুযোগ সমর্থকদের জন্য বিশেষ অভিজ্ঞতা হবে।

নেইমারের প্রসঙ্গ টেনে বারেতো বলেন, অনেকেই তাকে জিজ্ঞাসা করেন তিনি কখনও নেইমারের সঙ্গে দেখা করেছেন কি না। উত্তরে তিনি জানান, ব্রাজিলও ভারতের মতোই বিশাল দেশ। তাই জাতীয় দলের খেলোয়াড়দের সঙ্গে দেখা হওয়া সবার জন্য সহজ নয়।

বারেতোর মতে, ব্রাজিলের জাতীয় দল বর্তমানে রূপান্তরের সময় পার করছে। নতুন অনেক খেলোয়াড় দলে জায়গা করে নিচ্ছেন। ফলে কারা ভারতে আসবেন, তা এখনই নিশ্চিত নয়। তবে যে দলই আসুক, ভারতীয় সমর্থকদের জন্য সেটি হবে বড় আকর্ষণ।

অন্যদিকে ভারতের সাবেক অধিনায়ক ভাইচুং ভুটিয়া মনে করেন, প্রীতি ম্যাচ আয়োজনের চেয়ে ভারতীয় ফুটবলের মৌলিক সংকট সমাধানে গুরুত্ব দেওয়া জরুরি। তিনি বলেন, জামশেদপুর এফসি ইন্ডিয়ান সুপার লিগ (আইএসএল) থেকে সরে গেছে, জাতীয় দল এশিয়ান গেমসে খেলছে না এবং ফিফা র‌্যাঙ্কিং প্রায় ১৪০-এর কাছাকাছি নেমে এসেছে। এমন পরিস্থিতিতে এই ম্যাচ থেকে ভারতীয় ফুটবল কী অর্জন করবে, সেই প্রশ্ন তুলেছেন তিনি।

ম্যাচের সময়সূচি নিয়েও আপত্তি জানিয়েছেন ভুটিয়া। কারণ একই সময়ে ২৪ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর পর্যন্ত অনুষ্ঠিত হবে ফিফা আসিয়ান কাপ ২০২৬, যেখানে ভারত, পাকিস্তান, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া ও সিঙ্গাপুর অংশ নেবে।

ভারতীয় ফুটবলের বর্তমান অবস্থা তুলে ধরে ভুটিয়া বলেন, এখন সবচেয়ে বেশি প্রয়োজন কাঠামোগত সংস্কার। তার ভাষায়, বর্তমান বাস্তবতায় ব্রাজিলকে এনে ম্যাচ আয়োজন করা অনেকটা এমন, যেন একটি পরিবার ঠিকমতো খেতে পারছে না, সংসার চালাতেই হিমশিম খাচ্ছে, অথচ ছেলের বিয়েতে শাহরুখ খানকে এনে নাচানোর চেষ্টা করছে।

এদিকে ভারতের জাতীয় দলের ডিফেন্ডার নিখিল পুজারিওও সামাজিক যোগাযোগমাধ্যমে হতাশা প্রকাশ করেছেন। ইনস্টাগ্রাম স্টোরিতে তিনি লেখেন, একদিন ব্রাজিলের ভারত সফরের খবরে সবাই আনন্দিত, আর পরের দিনই জানা যায় আরেকটি ক্লাব তাদের প্রথম দলের কার্যক্রম বন্ধ করে দিচ্ছে। এমন পরিস্থিতিতে ভারতীয় ফুটবল কোন পথে এগোচ্ছে, সেই প্রশ্নও তোলেন তিনি।

ঐতিহাসিক সফরের ধারাবাহিকতা : সাম্প্রতিক বিশ্বকাপে শেষ ষোলোতে ওঠা ব্রাজিলের এই সফরের মাধ্যমে ভারত আবারও বিশ্ব ফুটবলের অন্যতম পরাশক্তিকে স্বাগত জানাবে। এর আগে উরুগুয়ে, আর্জেন্টিনা ও সাবেক সোভিয়েত ইউনিয়নের মতো দলও ভারতে খেলেছে। ১৯৮২ ও ১৯৮৩ সালের নেহরু কাপে অংশ নিয়েছিল উরুগুয়ে ও আর্জেন্টিনা। সেই আসরে খেলেছিলেন এনজো ফ্রান্সেসকোলি ও হোর্হে বুরুচাগার মতো তারকারা। ১৯৫৫ সালে কিংবদন্তি গোলরক্ষক লেভ ইয়াশিনও ভারতে খেলেছিলেন। এছাড়া ২০১১ সালে লিওনেল মেসির নেতৃত্বে আর্জেন্টিনা কলকাতায় ভেনেজুয়েলাকে ১-০ গোলে হারিয়েছিল।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

ব্রাজিল দলের ভারত সফর ‘অভাবীর বিয়েতে শাহরুখকে নাচানোর মতো’, কটাক্ষ ভুটিয়ার

আপডেট সময় ০১:৪০:৫১ অপরাহ্ন, সোমবার, ৩ অগাস্ট ২০২৬