ঢাকা ১২:৫৬ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

নাসীরুদ্দীন পাটওয়ারীকে অবাঞ্ছিত ঘোষণা

আকাশ জাতীয় ডেস্ক:

এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর বক্তব্যের প্রতিবাদে নারায়ণগঞ্জে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে মহানগর বিএনপি। সমাবেশে প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানসহ বিভিন্ন রাজনীতিবিদকে নিয়ে পাটওয়ারীর ‘অশালীন ও অবমাননাকর’ মন্তব্যের নিন্দা জানিয়ে তাকে নারায়ণগঞ্জে অবাঞ্ছিত ঘোষণা করা হয়। একই সঙ্গে ভবিষ্যতে তিনি জেলায় এলে তাকে প্রতিহত করার হুঁশিয়ারিও দেন বিএনপি নেতারা।

শনিবার (১ আগস্ট) বিকেলে শহরের মিশনপাড়া এলাকার হোসিয়ারি অ্যাসোসিয়েশনের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। পরে মিছিলটি চাষাঢ়া ও নারায়ণগঞ্জ প্রেসক্লাব এলাকা প্রদক্ষিণ করে শহরের ২ নম্বর রেলগেট এলাকায় গিয়ে শেষ হয়।

মিছিলের আগে অনুষ্ঠিত সমাবেশে বিএনপি নেতারা বলেন, এনসিপির মতো একটি ‘কথিত বাণিজ্যিক দল’-এর নেতাদের কাছ থেকে ভালো কিছু আশা করা যায় না। তারা অভিযোগ করেন, ৫ আগস্টের পর থেকে ভয়ভীতি প্রদর্শন করে সাধারণ মানুষকে বিভ্রান্ত করে অর্থ উপার্জনের পথ বেছে নিয়েছেন এনসিপির নেতারা।

নাসীরুদ্দীন পাটওয়ারীকে উদ্দেশ করে বক্তারা বলেন, শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারের বিরুদ্ধে দীর্ঘ ১৭ বছর রাজপথে আন্দোলন-সংগ্রাম করেছে বিএনপি। মিথ্যাচার ও কটূক্তির মাধ্যমে তারেক রহমান কিংবা বিএনপির ভাবমূর্তি ক্ষুণ্ন করা যাবে না। নাসীরুদ্দীন পাটওয়ারীকে নারায়ণগঞ্জে অবাঞ্ছিত ঘোষণা করা হলো। ভবিষ্যতে তিনি নারায়ণগঞ্জে এলে তাকে কঠোরভাবে প্রতিহত করা হবে।

সমাবেশে প্রধান বক্তার বক্তব্যে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু বলেন, ‘বাংলাদেশের আশা-আকাঙ্ক্ষার প্রতীক তারেক রহমানকে নিয়ে কথা বলার আগে নিজেদের ইতিহাস জানা উচিত। দুই যুগেরও বেশি সময়ের রাজনৈতিক অভিজ্ঞতায় তিনি আজ দেশ পরিচালনায় নেতৃত্ব দিচ্ছেন এবং কোটি মানুষের হৃদয়ে স্থান করে নিয়েছেন।’

এনসিপির নেতাদের উদ্দেশে তিনি আরও বলেন,‘চাঁদাবাজি ও নাটকের রাজনীতি পরিহার করে নিজেদের সীমার মধ্যে থাকুন। তারেক রহমানকে নিয়ে অশালীন মন্তব্য বন্ধ না করলে দেশের সাধারণ মানুষই এর দাঁতভাঙা জবাব দেবে।’

বিক্ষোভ মিছিল ও সমাবেশে মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক ফতেহ রেজা রিপন, আনোয়ার হোসেন আনু, সদস্য আওলাদ হোসেন, অ্যাডভোকেট রফিক আহমেদ, সদর থানা বিএনপির সভাপতি মাসুদ রানাসহ মহানগর বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

নাসীরুদ্দীন পাটওয়ারীকে অবাঞ্ছিত ঘোষণা

আপডেট সময় ১১:৫০:৪৮ অপরাহ্ন, শনিবার, ১ অগাস্ট ২০২৬