ঢাকা ০১:৫৬ পূর্বাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
হামলার লক্ষ্যবস্তু হতে পারে পুলিশের গাড়ি, দেশজুড়ে সতর্কতা জারি নাসীরুদ্দীন পাটওয়ারীকে অবাঞ্ছিত ঘোষণা দেশের জনগণই নির্ধারণ করবে ইরানের ভবিষ্যৎ: পেজেশকিয়ান সিন্ডিকেট ভেঙে দেওয়া হয়েছে, হজের বিমান ভাড়া আরও কমবে: পর্যটনমন্ত্রী রাষ্ট্রপতি নির্বাচনের দায়িত্ব তারেক রহমানের হাতে ন্যস্ত করা হয়েছে : মির্জা ফখরুল জুলাই সনদ নয়, সংবিধান সংশোধনে ব্যস্ত সরকার: মাহমুদা মিতু গণতন্ত্র শক্তিশালী না হলে সাম্প্রদায়িক সম্প্রীতি নিশ্চিত হবে না আ.লীগ নেতার ছেলের লাঠির আঘাতে বিএনপি নেতার মৃত্যু গালাগালি ও হামলা দুটোই অতীতমুখী রাজনীতি: মঞ্জু মধ্যস্থতার মাধ্যমে মামলাজট কমিয়ে দ্রুত ন্যায়বিচার নিশ্চিত করা সম্ভব: আইনমন্ত্রী

জুলাই সনদ নয়, সংবিধান সংশোধনে ব্যস্ত সরকার: মাহমুদা মিতু

আকাশ জাতীয় ডেস্ক:

জুলাইয়ের সনদ বাস্তবায়ন না করে সরকার সংবিধান সংশোধনে ব্যস্ত—এমন অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব ও সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ডা. মাহমুদা মিতু।

একই সঙ্গে ‘জুলাই ব্যবসা’ নিয়ে বিএনপির সমালোচনার জবাব দিতে গিয়ে তিনি বিএনপি ও আওয়ামী লীগ—দুই দলেরই রাজনৈতিক কর্মকাণ্ডের সমালোচনা করেছেন।

শনিবার (১ আগস্ট) বেলা ১১টার দিকে ব্রাহ্মণবাড়িয়ার সুরসম্রাট আলাউদ্দিন খাঁ সঙ্গীতাঙ্গনে জেলা এনসিপি আয়োজিত ‘প্রত্যাশা, প্রাপ্তি ও করণীয়’ শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

ডা. মিতু বলেন, সরকার জনগণের রায় অনুযায়ী জুলাই সনদ বাস্তবায়ন করছে না। তারা তা না করে সংবিধান সংশোধন করছে।

বিএনপির উদ্দেশে তিনি বলেন, তারা বলছে, আমরা নাকি জুলাই ব্যবসা করি। হ্যাঁ, আমরা জুলাই গণঅভ্যুত্থান করছি, আমরা করতেই পারি। আপনারা জিয়াউর রহমানের ব্যবসা করতে পারলে আমরা জুলাইয়ের ব্যবসা করতে পারব না কেন? তবে আমরা বেশি বেশি করে জুলাই ব্যবসা করব সঠিক, ন্যায় ও ভালো কাজের মাধ্যমে।

বর্তমান সরকারের কর্মকাণ্ডের সমালোচনা করে এনসিপির এই নেতা বলেন, ক্ষমতায় আসার মাত্র ছয় মাসের মধ্যেই যদি এমন আচরণ দেখা যায়, তাহলে অতীতের ফ্যাসিস্ট শাসনের সঙ্গে তার পার্থক্য কোথায়, সেই প্রশ্ন জনগণের সামনে উঠছে।

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার প্রসঙ্গ টেনে তিনি বলেন, খালেদা জিয়া বাংলাদেশের একজন নির্যাতিত নারী নেত্রী ছিলেন। তিনি অনেক অত্যাচার সহ্য করেছেন।

এনসিপির নেতাকর্মীদের ওপর হামলার অভিযোগ তুলে ডা. মাহমুদা মিতু বলেন, হবিগঞ্জে সাম্প্রতিক সময়ে সাইবার ফোর্সের সন্ত্রাসীরা তাদের ওপর হামলা করেছে। এ ধরনের আচরণকে তিনি ‘ফ্যাসিস্ট দলের আচরণ’ বলে মন্তব্য করেন।

এ সময় ডা. মাহমুদা মিতু নারীদের রাজনীতিতে আরও সক্রিয় ও সচেতন হওয়ার আহ্বান জানান।

জেলা এনসিপির আহ্বায়ক মো. জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন সংরক্ষিত সংসদ সদস্য ও শহীদ জাবেরের মা রোকেয়া বেগম, এনসিপির কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব মো. ফরিদুল হক, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (কুমিল্লা অঞ্চল) মো. আতাউল্লাহসহ কেন্দ্রীয় ও জেলা পর্যায়ের নেতারা।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হামলার লক্ষ্যবস্তু হতে পারে পুলিশের গাড়ি, দেশজুড়ে সতর্কতা জারি

জুলাই সনদ নয়, সংবিধান সংশোধনে ব্যস্ত সরকার: মাহমুদা মিতু

আপডেট সময় ০৯:৫০:১২ অপরাহ্ন, শনিবার, ১ অগাস্ট ২০২৬