ঢাকা ০৮:৪৭ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

২৩ বছর পর অস্ট্রেলিয়ায় টেস্ট খেলতে গেল বাংলাদেশ

আকাশ স্পোর্টস ডেস্ক:

বাংলাদেশ ক্রিকেটের জন্য অপেক্ষার অবসান। দীর্ঘ ২৩ বছর পর আবারও অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট সিরিজ খেলতে দেশ ছেড়েছে জাতীয় দল। দুই ম্যাচের এই গুরুত্বপূর্ণ সিরিজকে সামনে রেখে শুক্রবার রাত ১১টা ৫৫ মিনিটে প্রথম বহর অস্ট্রেলিয়ার উদ্দেশে রওনা দেয়।

প্রথম দফায় যাত্রা করেন টেস্ট অধিনায়ক নাজমুল হোসেন শান্ত, সহ-অধিনায়ক মেহেদী হাসান মিরাজ, অভিজ্ঞ ব্যাটার মুশফিকুর রহিম, মুমিনুল হক, ওপেনার তানজিদ হাসান তামিম, অমিত হাসানসহ দলের কয়েকজন ক্রিকেটার। তাদের সঙ্গে রয়েছেন প্রধান কোচ ফিল সিমন্স, ব্যাটিং কোচ মোহাম্মদ আশরাফুল, স্পিন বোলিং কোচ মুশতাক আহমেদ এবং সাপোর্ট স্টাফের সদস্যরা। বাকি সদস্যরা পৃথক ফ্লাইটে পরে দলের সঙ্গে যোগ দেবেন।

সিরিজ শুরুর আগে কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে আগেভাগেই অস্ট্রেলিয়ায় যাচ্ছে বাংলাদেশ দল। সেখানে একটি প্রস্তুতি ম্যাচ খেলে নিজেদের ঝালিয়ে নেওয়ার সুযোগ পাবেন ক্রিকেটাররা।

দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথমটি শুরু হবে ১৩ আগস্ট ডারউইনের মারারা ওভালে। দ্বিতীয় ও শেষ টেস্ট অনুষ্ঠিত হবে ২২ আগস্ট ম্যাকাইয়ের গ্রেট ব্যারিয়ার রিফ অ্যারেনায়।

অস্ট্রেলিয়ার ডারউইনে বাংলাদেশের টেস্ট খেলার অভিজ্ঞতা মাত্র একবারের। ২০০৩ সালের সেই সফরে ইনিংস ব্যবধানে হারের তিক্ত স্মৃতি রয়েছে টাইগারদের। এরপর আর এই ভেন্যুতে কোনো টেস্ট অনুষ্ঠিত হয়নি। ফলে বর্তমান দলের বেশিরভাগ ক্রিকেটারের কাছেই মাঠ ও কন্ডিশন একেবারেই নতুন।

সফরের আগে সংবাদ সম্মেলনে অধিনায়ক নাজমুল হোসেন শান্ত জানান, ডারউইনের কন্ডিশন সম্পর্কে খুব বেশি অভিজ্ঞতা না থাকলেও দলের বিশ্লেষকরা প্রয়োজনীয় তথ্য ও পরিকল্পনা তুলে ধরেছেন।

অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট খেলার সুযোগকে নিজের ক্যারিয়ারের অন্যতম বড় অর্জন হিসেবে দেখছেন শান্ত। তার বিশ্বাস, প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ক্রিকেট খেলতে পারলে ভবিষ্যতে বাংলাদেশ আরও বেশি টেস্ট সিরিজ খেলার সুযোগ পাবে।

শান্ত বলেন, অস্ট্রেলিয়ায় গিয়ে তাদের বিপক্ষে টেস্ট খেলতে পারাটা আমার জন্য অনেক বড় সৌভাগ্যের। গত ২৩ বছরে আমাদের সেখানে আরও বেশি টেস্ট খেলা উচিত ছিল। আমরা ভালো ক্রিকেট খেলতে চাই এবং নিজেদের সামর্থ্যের প্রমাণ দিতে চাই। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ক্রিকেট খেলতে পারলে ভবিষ্যতে তারা আমাদের আরও বেশি টেস্ট সিরিজ খেলতে আমন্ত্রণ জানাবে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

২৩ বছর পর অস্ট্রেলিয়ায় টেস্ট খেলতে গেল বাংলাদেশ

আপডেট সময় ১২:৩০:৪৩ অপরাহ্ন, শনিবার, ১ অগাস্ট ২০২৬