ঢাকা ০৬:৪২ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

ব্যক্তিগত আক্রমণ দেউলিয়া রাজনীতির বহিঃপ্রকাশ: প্রিন্স

আকাশ জাতীয় ডেস্ক:

বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেছেন, রাজনৈতিক প্রতিপক্ষের বিরুদ্ধে শালীনতা ও রাজনৈতিক সংস্কৃতি বিসর্জন দিয়ে ব্যক্তিগত আক্রমণ, কটূক্তি ও মিথ্যাচারের আশ্রয় নেওয়া দেউলিয়া রাজনীতির বহিঃপ্রকাশ। সম্প্রতি বিরোধীদলের কিছু নেতা উস্কানিমূলক বক্তব্য দিয়ে রাজনৈতিক সংঘাত সৃষ্টি করে ঘোলা পানিতে মাছ শিকার করতে চায়।

বুধবার সন্ধ্যায় ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলায় উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের যৌথ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এ সময় এমরান সালেহ প্রিন্স বলেন, রাজনীতিতে মতপার্থক্য থাকবে, সমালোচনাও থাকবে। কিন্তু ব্যক্তিগত আক্রমণ, বিভ্রান্তিকর বক্তব্য ও মিথ্যাচারের মাধ্যমে রাজনৈতিক ফায়দা হাসিলের চেষ্টা কোনো সভ্য রাজনৈতিক সংস্কৃতির অংশ হতে পারে না। জনগণ তথ্যভিত্তিক, ইতিবাচক ও দায়িত্বশীল রাজনীতি প্রত্যাশা করে।

বিএনপির যুগ্ম মহাসচিব বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা, রাষ্ট্র সংস্কার ও জনগণের অধিকার প্রতিষ্ঠার আন্দোলন জনগণের আস্থার প্রতীক হয়ে উঠেছে। একইভাবে বিএনপির নেতাকর্মীরা দীর্ঘদিন ধরে মানুষের পাশে থেকে জনকল্যাণে কাজ করে যাচ্ছেন। তাই অপপ্রচার, বিদ্বেষমূলক বক্তব্য কিংবা বিভ্রান্তি ছড়িয়ে জনগণের আস্থা নষ্ট করার অপচেষ্টা কখনো সফল হবে না।

তিনি সংশ্লিষ্ট রাজনৈতিক নেতাদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, উস্কানিমূলক বক্তব্য, ব্যক্তিগত কটাক্ষ ও অসত্য প্রচার থেকে বিরত থেকে তথ্য, যুক্তি ও রাজনৈতিক শালীনতার ভিত্তিতে বক্তব্য প্রদান করুন। গণতন্ত্রে মতের প্রতিযোগিতা থাকবে, কিন্তু তা অবশ্যই হতে হবে শালীন, দায়িত্বশীল ও জনগণের কল্যাণমুখী।

হালুয়াঘাট পৌর বিএনপির আহ্বায়ক হানিফ মোহাম্মদ শাকের উল্লাহর সভাপতিত্বে ও উপজেলা বিএনপির সদস্য সচিব আবু হাসনাত বদরুল কবিরের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির আহ্বায়ক আসলাম মিয়া বাবুল, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক আমজাদ আলীসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

ব্যক্তিগত আক্রমণ দেউলিয়া রাজনীতির বহিঃপ্রকাশ: প্রিন্স

আপডেট সময় ০৯:২০:৫১ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬