ঢাকা ০৯:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মৃত্যুর চার দিন পর ঘর থেকে অর্ধগলিত লাশ উদ্ধার, স্ত্রী আইসিইউতে জুলাই গণঅভ্যুত্থানের ভিত্তি তৈরি করেছিল বিএনপি: পানিসম্পদ মন্ত্রী মাত্র ১২৫ টাকায় তদবির ছাড়া চাকরি পাওয়া গত ২০ বছরের ইতিহাসে বিরল: মীর হেলাল গ্যাস সংকট সমাধানে বাংলাদেশকে সহযোগিতার আশ্বাস মালয়েশিয়ার আমরা সবই করতে চাই, তবে আমাদের হাত-পা বাঁধা: ত্রাণ প্রতিমন্ত্রী ভারত-আমেরিকার আধিপত্য মেনে নেব না: নাহিদ ইসলাম চিকিৎসা ব্যবস্থাকে এগিয়ে নিতে আন্তর্জাতিক দক্ষতা অর্জন করতে হবে: সমাজকল্যাণ মন্ত্রী মানবসম্পদ উন্নয়নসহ বিভিন্ন খাতে জাপানের সক্রিয় সহযোগিতা চান প্রধানমন্ত্রী শিক্ষাব্যবস্থার মৌলিক সংস্কার সরকারের অন্যতম প্রধান অঙ্গীকার : গণশিক্ষা প্রতিমন্ত্রী জাপানে ৭.১ মাত্রার ভয়াবহ ভূমিকম্প

প্রত্যেক মানুষের সঙ্গে প্রতারণা করছে বিএনপি: হাসনাত আবদুল্লাহ

আকাশ জাতীয় ডেস্ক:

এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ বলেন, আমরা দেখেছি ২০১৪ সালে বিনা ভোটে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। ২০১৮ সালে মিডনাইট ইলেকশন সংগঠিত হয়েছে। কবর থেকে মরা মানুষ উঠে এসে ভোট দিয়েছে। ২০২৪ সালেও এমন নির্বাচন হয়েছে। ২০২৬ সালে যে নির্বাচনটা হলো সেই নির্বাচনেও ভোট চুরি হয়েছে। সেটা ফলাফলের পরে। অন্যান্য সরকার ভোট চুরি করত, আর এই বিএনপি ভোটের ফল চুরি করেছে।

তিনি আরও বলেন, আপনারা দেখেছেন ৭০ ভাগ মানুষ গণভোটে হ্যাঁ এর পক্ষে ভোট দিয়েছে। প্রধানমন্ত্রীও সে সময় ভোট পাওয়ার জন্য হ্যাঁ ভোটের পক্ষে প্রচারণা চালিয়েছেন; কিন্তু পরবর্তীতে গণভোট নিয়ে আমাদের সঙ্গে প্রতারণা করা হয়েছে। নির্বাচনের পর আমরা দেখছি দলীয়করণ। ব্যাংকগুলো দখল করা হয়েছে। বিশ্ববিদ্যালয়গুলো দখল করা হয়েছে। আগে আওয়ামী লীগ সরকার বিভিন্নভাবে ইঞ্জিনিয়ারিং করে ভোট নিত, এখন বিএনপি সরকার ভোট ইঞ্জিনিয়ারিং শুরু করেছে। বাংলাদেশের প্রত্যেকটা মানুষের সঙ্গে বিএনপি প্রতারণা করছে।

‘দেশ গড়তে জুলাই জাগরণ’ স্লোগানকে সামনে রেখে চুয়াডাঙ্গায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চুয়াডাঙ্গা জেলা শাখার উদ্যোগে এক পথসভায় হাসনাত আবদুল্লাহ এসব কথা বলেন।

তিনি আরও বলেন, বিএনপি পুলিশ ভাইদের সঙ্গেও প্রতারণা করেছে। অভ্যুত্থানের পরে পুলিশ সংস্কারের আলাপ নিয়ে এসেছে। কিন্তু নির্বাচনের পর তা বাদ দেওয়া হয়েছে।

পুলিশকে উদ্দেশ করে হাসনাত আবদুল্লাহ বলেন, আপনারা কোনো দলের নন, আপনারা ১৬ কোটি মানুষের। আপনারা আর কোনো দলের তাঁবেদার হবেন না। সোমবার বিকেলে চুয়াডাঙ্গায় জাতীয় নাগরিক পার্টির ‘দেশ গড়তে জুলাই জাগরণ’ শীর্ষক পথসভায় তিনি বক্তব্য রাখেন।

কর্মসূচিতে এনসিপির কেন্দ্রীয় ও স্থানীয় শীর্ষ নেতারা উপস্থিত হয়ে দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি, নির্বাচনি ব্যবস্থার নিরপেক্ষতা এবং গণভোটের রায় বাস্তবায়নের বিষয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।

এতে সভাপতিত্ব করেন জাতীয় নাগরিক পার্টি চুয়াডাঙ্গা জেলা শাখার আহ্বায়ক খাজা আমিরুল বাশার বিপ্লব। পথসভাটি যৌথভাবে পরিচালনা করেন চুয়াডাঙ্গা জেলা এনসিপির সদস্য সচিব আলমগীর হোসেন এবং সিনিয়র যুগ্ম সদস্য সচিব মো. আলী রুশদী মজনু।

পথসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় সদস্য সচিব আখতার হোসেন এমপি। তিনি বলেন, গণভোটের রায় সঠিকভাবে বাস্তবায়িত হলে আমরা একটি নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরে পাব এবং সংখ্যানুপাতিক প্রতিনিধিত্বের (পিআর) ভিত্তিতে সংসদে উচ্চকক্ষ গঠিত হবে। তিনি বর্তমান সরকারকে কোনো প্রকার টালবাহানা বা কালক্ষেপণ না করে জনগণের দেওয়া গণভোটের রায় দ্রুত বাস্তবায়নের আহ্বান জানান। এছাড়া আগামী নির্বাচনকে প্রভাবিত করার উদ্দেশ্যে নির্বাচন কমিশনে দলীয় লোক নিয়োগ দেওয়া হচ্ছে বলে অভিযোগ এনে তিনি একটি নিরপেক্ষ নির্বাচন ব্যবস্থা নিশ্চিত করার দাবি জানান।

দলের যুগ্ম আহ্বায়ক সরওয়ার তুষার তার বক্তব্যে বলেন, বর্তমান সরকারকে অবিলম্বে গণভোটের রায় বাস্তবায়ন করতে হবে। নির্বাচনে বিজয়ের পর জনগণের অভিপ্রায়ের তোয়াক্কা না করে বিভিন্ন ক্ষেত্রে পুনরায় দলীয়করণের চর্চা শুরু হয়েছে বলে তিনি দাবি করেন।

পথসভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন- জাতীয় নাগরিক পার্টি মুখ্য সংগঠক (পশ্চিমাঞ্চল) ডা. মাহমুদা মিতু (এমপি), জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক নুসরাত তাবাসসুম (এমপি), জাতীয় নাগরিক পার্টির যুগ্ম আহ্বায়ক আলী আহসান জুনায়েদ, জাতীয় নাগরিক পার্টি যুগ্ম সদস্য সচিব মোল্লা মোহাম্মদ ফারুক এহসানসহ পথসভায় চুয়াডাঙ্গা জেলা এনসিপির বিভিন্ন স্তরের নেতাকর্মী ও সমর্থকদের পাশাপাশি স্থানীয় সাধারণ জনগণ বিপুল উৎসাহ-উদ্দীপনা নিয়ে অংশ নেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রত্যেক মানুষের সঙ্গে প্রতারণা করছে বিএনপি: হাসনাত আবদুল্লাহ

আপডেট সময় ১১:০৪:৩৩ অপরাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬