ঢাকা ০৯:৪৯ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

ইসলামী আন্দোলনকে ধ্বংসের ষড়যন্ত্র করা হয়েছিলো: গাজী আতাউর রহমান

আকাশ জাতীয় ডেস্ক:  

ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব মাওলানা আতাউর রহমান বলেছেন, ইসলামী আন্দোলন বাংলাদেশকে ধ্বংস করার জন্য একটি গোষ্ঠী কাজ করেছিল। তারা নির্বাচনকে কেন্দ্র করে দলকে দ্বিধা-বিভক্ত করে ভাঙ্গনের চেষ্টার চক্রান্ত করেছিলো। তবে আল্লাহর অশেষ রহমতে ইসলামী আন্দোলন আগের চেয়ে শক্তিশালী গতিতে কাজ করে যাচ্ছে বলেও জানান তিনি।

শুক্রবার(২৪ জুলাই) বিকালে সংগঠনের ঢাকা মহানগর দক্ষিণ এর মজলিসে শুরা অধিবেশনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মাওলানা আতাউর রহমান বলেন, নৈতিক ও আদর্শিকভাবে গড়ে উঠা দলকে কোনো শক্তি ধ্বংস করতে পারবে না। নৈতিক ও আদর্শিক পরিবর্তন ছাড়া দেশের উন্নয়ন সম্ভব নয়, তা আবারো ফুটে উঠেছে। ইসলাম নিজেদের যোগ্যতা, অর্থ ও জনবলের মাধ্যমে কোথাও প্রতিষ্ঠা হয়নি, বরং আল্লাহর রহমতের দ্বারাই হয়েছে।

তিনি আরও বলেন, নিজকে যোগ্য, দক্ষ করে গড়ে তোলার পাশাপাশি নৈতিক ও আদর্শিকভাবেও গড়ে তুলতে হবে। আল্লাহর সঙ্গে নিবিড় সম্পর্ক স্থাপনের মাধ্যমে আল্লাহর রহমত প্রাপ্ত হতে হবে। ইসলাম পরিপূর্ণ জীবনব্যবস্থা হওয়া সত্ত্বেও ইসলামকে রাষ্ট্রীয় ব্যবস্থায় প্রতিষ্ঠিত করতে না পারার পিছনে ইখলাস এবং তাকওয়ার ঘাটতি রয়েছে বলেও জানান তিনি।

সংগঠনের (ভারপ্রাপ্ত) সভাপতি মাওলানা আহমদ আবদুল কাইয়ূম সভাপতিত্বে এবং সেক্রেটারী মো. আব্দুল আউয়াল মজুমদার ও সাংগঠনিক সম্পাদক মাওলানা কেএম শরীয়াতুল্লাহর সঞ্চালনায় অনুষ্ঠিত শুরা অধিবেশনে বিশেষ অতিথি ছিলেন দলের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক মাওলানা লোকমান হোসাইন জাফরী।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপদেষ্টা ইঞ্জিনিয়ার আব্দুল হান্নান আল হাদী, আলহাজ্ব আলতাফ হোসেন, আলহাজ্ব এম এইচ মোস্তফা, আলহাজ্ব আনোয়ার হোসেন, মাওলানা আব্দুর রাজ্জাক, অধ্যাপক ফজলুল হক মৃধা, মাওলানা নাযির আহমদ শিবলী, হাফেজ শাহাদাত হোসেন প্রধানিয়া।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

ইসলামী আন্দোলনকে ধ্বংসের ষড়যন্ত্র করা হয়েছিলো: গাজী আতাউর রহমান

আপডেট সময় ০২:১০:৫৬ অপরাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬