ঢাকা ০২:৩১ পূর্বাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬, ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

সাহাবুদ্দিনকে গ্রেফতার করতে হবে: নাহিদ ইসলাম

আকাশ জাতীয় ডেস্ক:

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগ প্রসঙ্গে বিরোধীদলীয় চিপ হুইপ ও এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, আমরা খবর পেয়েছি, চুপ্পু শারীরিক অসুস্থতা দেখিয়ে পদত্যাগ করেছেন। শারীরিক অসুস্থতার নামে তাকে দেশ থেকে পালিয়ে যেতে দেওয়া হবে না। ফ্যাসিস্টের এই দোসরকে গ্রেফতার করতে হবে। তার বিচার করতে হবে।

‘জুলাই গড়তে পদযাত্রা’ কর্মসূচিতে অংশ নিয়ে শুক্রবার রাত ৮টায় পুরাতন কালেক্টরেট মাঠে এক পথসভায় তিনি এসব কথা বলেন।

নাহিদ বলেন, দেশের মানুষ তারেক রহমানকে দেখে ভোট দেয়নি। তারা ভোট দিয়েছে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে দেখে, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে দেখে। বিএনপি নির্বাচনের আগে বলছে- সবার আগে বাংলাদেশ, এখন দেখছি- সবার আগে ক্ষমতা, সবার আগে বিএনপি। এমন হলে দেশের জনগণ মানবে না।

তিনি বলেন, তারেক রহমান যে সরকার গঠন করেছেন তারা বলেছিলেন ৩১ দফা বাস্তবায়ন করবেন। জুলাই সনদ ভুলে গেছেন। এখন তাদের স্লোগান হয়েছে ‘সবার আগে ক্ষমতা।’

তিনি আরও বলেন, এখানে আগাম বন্যায় ফসলের ক্ষতি হয়েছে। সরকার হাওড়ে মাছ ধরতে নিষেধ করেছে। এই যে মাছ ধরা বন্ধ করে রাখছে সরকার কিন্তু আপনাদের কোনো প্রণোদনা দেয়নি। এই মানুষ যে কিভাবে চলবে, তা কিন্তু সরকার ব্যবস্থা করে দিচ্ছে না। ভারতের পানি এসে ফসল নষ্ট করে দেয়। সরকার কোনো ব্যবস্থা নিচ্ছে না। আমার মনে হয় সংসদের তিনশ এমপি এসে দেখে যাওয়া দরকার যে হাওড়ের মানুষ কত কষ্ট করে।

নেত্রকোনা এনসিপির জেলা আহ্বায়ক ইঞ্জিনিয়ার ইফতেখার শামীমের সভাপতিত্বে পুরাতন কালেক্টরেট মাঠে ‘জুলাই গড়তে পদযাত্রা’ কর্মসূচির সভায় এনসিপির উত্তরাঞ্চলীয় মুখ্য সচিব সারজিস আলম, কেন্দ্রীয় নেতা প্রীতম সোহাগ, কেন্দ্রীয় কমিটির সদস্য ফাহিম রাহমান খান পাঠানসহ, কেন্দ্রীয়, জেলা ও উপজেলা পর্যায়ের শীর্ষ নেতারা বক্তব্য দেন।

অনুষ্ঠানে কেন্দ্রীয় সংগঠক (উত্তরাঞ্চল) প্রীতম সোহাগকে নেত্রকোনা পৌরসভার প্রার্থী হিসেবে ঘোষণা করে তাকে জয়যুক্ত করতে ভোট প্রার্থনা করেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সাহাবুদ্দিনকে গ্রেফতার করতে হবে: নাহিদ ইসলাম

আপডেট সময় ১০:১০:২৪ অপরাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬