ঢাকা ১০:৪০ অপরাহ্ন, সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

আমরা বৈষম্যহীন বাংলাদেশের স্বপ্ন দেখি: হাসনাত আবদুল্লাহ

আকাশ জাতীয় ডেস্ক:

জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক ও কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ বলেছেন, আমরা একটি বৈষম্যহীন বাংলাদেশের স্বপ্ন দেখি। এ স্বপ্ন বাস্তবায়নের জন্য আমরা জুলাই আন্দোলন করেছিলাম, পরবর্তীতে রাজনৈতিক দল করেছি। আপনাদের কথা দিচ্ছি- এনসিপি আপনাদের অধিকার আদায়ে রাজপথে থাকবে, বৈষম্যহীন বাংলাদেশ বিনির্মাণ হবে।

বুধবার (২২ জুলাই) সন্ধ্যার দিকে বাগেরহাট শহরের স্বাধীনতা উদ্যানে ‘জুলাই পদযাত্রা ও পথসভায়’ প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

হাসনাত আবদুল্লাহ বলেন, স্থানীয় সরকার নির্বাচন খুবই গুরুত্বপূর্ণ। এ নির্বাচনে আমরা এমন প্রার্থীকে মনোনয়ন দেব, যে প্রার্থীর কাছ থেকে সেবা পেতে আপনাদের কোনো রাজনৈতিক পরিচয় লাগবে না। আপনাদের অর্থের বিনিময়ে সেবা নেওয়া লাগবে না। যারা দেশের এবং দেশের মানুষের জন্য কাজ করেত চায় এনসিপি তাদেরই মনোনয়ন দেবে। অসহায় মানুষের পাশে থাকার সুযোগ দিতে স্থানীয় সরকার নির্বাচনে এনসিপির প্রার্থীদের ভোট দেওয়ার আহ্বান জানান এই নেতা।

জাতীয় নাগরিক পার্টির বাগেরহাট জেলা সমন্বয়ক মোরশেদ আনোয়ার সোহেলের সভাপত্বিতে পথসভায় আরও বক্তব্য দেন, জাতীয় নাগরিক পার্টির যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার, আলী আহসান জুনায়েদ, জাতীয় নাগরিক পার্টির যুগ্ম মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) এবং জাতীয় নারী শক্তির সদস্য সচিব মাহমুদা মিতু, কেন্দ্রীয় নেতা মহিউদ্দিন রনি, জাতীয় ছাত্র শক্তির আহ্বায়ক জাহিদ আহসান, খুলনা বিভাগীয় এনসিপির সাংগঠনিক সম্পাদক ফরিদুল হক প্রমুখ।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

আমরা বৈষম্যহীন বাংলাদেশের স্বপ্ন দেখি: হাসনাত আবদুল্লাহ

আপডেট সময় ১১:১০:৪৭ অপরাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬