ঢাকা ১০:৫৬ অপরাহ্ন, সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

টাঙ্গাইলে পৃথক হত্যা মামলায় দুইজনের মৃত্যুদণ্ড

আকাশ জাতীয় ডেস্ক:

টাঙ্গাইলে পৃথক দুটি হত্যা মামলায় দুইজনের মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। আজ বুধবার দুপুরে টাঙ্গাইলের জেলা ও দায়রা জজ এবং স্পেশাল জজ আদালতের বিচারক এ রায় দেয়। অভিযোগ প্রমাণিত না হওয়ায় এসময় দুই জনকে খালাস দেয়া হয়।

দণ্ডপ্রাপ্তরা হলেন- ভূঞাপুর উপজেলার গাড়াবাড়ী গ্রামের মফিজুল হকের ছেলে নাজিরুল ইসলাম জিহাদ (২৮) এবং দেলদুয়ার উপজেলার বর্নী গ্রামের সোহরাব হোসেন

মামলার বিবরণে জানা যায়, টাঙ্গাইলের ভূঞাপুরে আম পাড়াকে কেন্দ্র করে মেহেদী মোস্তফা রাজীব হত্যা মামলায় আসামি নাজমুল ইসলামকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। বুধবার দুপুরে টাঙ্গাইলের সিনিয়র জেলা ও দায়রা জজ মো. হাফিজুর রহমান এ রায় ঘোষণা করেন। একই সাথে আসামিকে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে। ২০২০ সালের ১৮ জুন ভূঞাপুরের খাড়াবাড়ী গ্রামে আম পাড়ার বাঁশের লাঠি নিয়ে বিরোধের জেরে রাজীবকে হত্যা করা হয়। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া ও ১৫ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে আজ আদালত এই চূড়ান্ত রায় ঘোষণা করেন।

অপরদিকে দেলদুয়ারে মা ও মেয়েকে শ্বাসরোধ করে হত্যা করার অভিযোগে এক আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। এসময় অভিযোগ প্রমাণিত না হওয়ায় দুই জনকে খালাস দেয়া হয়। স্পেশাল জজ আদালতের বিচারক দিলারা আলো চন্দ্না এ রায় ঘোষণা করেন।

২০২১ সালের ৫ মে দেলদুয়ার উপজেলার দক্ষিণ পাড়া গ্রামে হাজেরা বেগম (৬০) ও তার মেয়ে নাসরিন আক্তার (২২) এবং ভাগ্নে মোস্তফা রাতের খাবার খেয়ে একই ঘরে ঘুমিয়ে পড়েন। পরদিন ভোর মোস্তফা ফজরের নামাজ শেষে ঘরে এসে মা ও খালাকে ডাকাডাকি করে কোনো সাড়া না পেয়ে খোঁজাখুঁজি শুরু করে। একপর্যায়ে বাড়ি থেকে আনুমানিক ২০০ গজ দূরে পাটক্ষেতে হাজেরা বেগম ও নাসরিনের লাশ পড়ে থাকতে দেখে। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে। এই ঘটনায় নিহত হাজেরা বেগমের ছেলে মোশারফ হোসেন বাদী হয়ে দেলদুয়ার থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

টাঙ্গাইলে পৃথক হত্যা মামলায় দুইজনের মৃত্যুদণ্ড

আপডেট সময় ০৫:০৫:০৪ অপরাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬