ঢাকা ১১:১০ অপরাহ্ন, সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

জুলাই সনদ অসাংবিধানিক হলে বিএনপি সরকারও অবৈধ: সারজিস আলম

আকাশ জাতীয় ডেস্ক: 

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, যে জনগণ ৫০ শতাংশ ভোট দিয়ে বিএনপিকে ক্ষমতায় পাঠিয়েছে, সেই জনগণই ৭০ শতাংশ ভোট দিয়ে গণভোটে জুলাই সনদ ও রাষ্ট্র সংস্কারের পক্ষে মত দিয়েছে। যে সাংবিধানিক প্রক্রিয়ার মাধ্যমে বিএনপি সরকার গঠিত হয়েছে এবং যে প্রক্রিয়ার ভিত্তিতে গণভোট অনুষ্ঠিত হয়েছে, সেটিকেই এখন অবৈধ বলা হচ্ছে। যদি সংস্কার অবৈধ হয়, জুলাই সনদ যদি অসাংবিধানিক হয়, তাহলে বিএনপি সরকারও অবৈধ।

নীলফামারীর জলঢাকা উপজেলা সরকারি পাইলট উচ্চবিদ্যালয় মাঠে ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ উপলক্ষ্যে আয়োজিত পথসভায় তিনি এসব কথা বলেন।

সারজিস আলম বলেন, আমরা দেখছি, কোথাও জামায়াতের এমপি থাকলেও টেন্ডার হতে না হতেই সরকারি বিভিন্ন দপ্তরে বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীদের প্রভাব বিস্তার করা হচ্ছে। ওখানে আবার কিছু কর্মকর্তা-কর্মচারীও সরকারি কর্মচারীর পরিচয়ের চেয়ে বিএনপির লোক হিসেবে পরিচয় দিতে বেশি স্বাচ্ছন্দ্যবোধ করেন। তাদের যোগসাজশে টেন্ডারবাজি ও লুটপাটের রাজত্ব কায়েম করা হচ্ছে।

তিনি বলেন, এসব অনিয়মের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তুলতে হবে। মনে রাখতে হবে, কোনো জুলুমের বিরুদ্ধে সময়মতো প্রতিবাদ না করলে তা একসময় এমন পর্যায়ে পৌঁছায়, যেখান থেকে ফিরে আসা কঠিন হয়ে যায়।

সরকারের সমালোচনা করে সারজিস আলম বলেন, বিএনপি সরকার সম্প্রতি ৮ হাজার কোটি টাকার একটি উন্নয়ন প্রকল্প হাতে নিয়েছে। এই প্রকল্প শুধু বিএনপির এমপিদের জন্য নেওয়া হয়েছে। এখন আমাদের প্রশ্ন, বিএনপি কি শুধু ধানের শীষ প্রতীকে নির্বাচিত এমপিদের সরকার, নাকি তারা সমগ্র বাংলাদেশের ৩০০ আসনের জনগণের সরকার?

এনসিপির কেন্দ্রীয় যুগ্ম মুখ্য সংগঠক ও দিনাজপুর অঞ্চলের তত্ত্বাবধায়ক আবু সাঈদ লিওনের সভাপতিত্বে অনুষ্ঠিত পথসভায় আরও বক্তব্য দেন দলটির সদস্য সচিব ও রংপুর-৪ আসনের সংসদ সদস্য আখতার হোসেন, রংপুর বিভাগের সাংগঠনিক সম্পাদক ও কুড়িগ্রাম-২ (সদর, রাজারহাট ও ফুলবাড়ী) আসনের সংসদ সদস্য ড. আতিকুর রহমান মুজাহিদসহ দলের কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা।

জলঢাকার পথসভা শেষে রাতে নেতারা নীলফামারী কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে আরেকটি পথসভায় অংশ নেন।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

জুলাই সনদ অসাংবিধানিক হলে বিএনপি সরকারও অবৈধ: সারজিস আলম

আপডেট সময় ১১:২০:২০ পূর্বাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬