ঢাকা ১১:২০ অপরাহ্ন, সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

লুটপাটের জন্য ছাত্রজনতা রক্ত দেয়নি: হাসনাত আবদুল্লাহ

আকাশ জাতীয় ডেস্ক:

বাংলাদেশ জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক ও কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ বলেছেন, ফ্যাসিবাদ মুক্ত নতুন বাংলাদেশের স্বপ্ন নিয়ে আপনাদের দুয়ারে এসেছি। যে বাংলাদেশে কৃষক, শ্রমিক, খেটেখাওয়া মানুষ সমান নাগরিক অধিকার ভোগ করবে। একদলকে ক্ষমতা থেকে সরিয়ে আরেক দলের লুটপাটের জন্য বাংলাদেশের ছাত্রজনতা রক্ত দেয়নি। জুলাই গণঅভ্যুত্থানের লক্ষ্য ছিল রাষ্ট্রের পরিবর্তন ও সংস্কার। যদি আগের মতো লুটপাট চাঁদাবাজি দুর্নীতি ও দু:শাসন চলতে থাকে তাহলে জুলাইয়ের আত্মত্যাগের মূল্য কোথায়।

মঙ্গলবার (২১ জুলাই) বিকাল সাড়ে ৪টায় চিতলমারী কেন্দ্রীয় শহীদ মিনারে জুলাই পদযাত্রার আগে এক পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি ও জুলাই সনদ বাস্তবায়নের লক্ষ্যে ঘোষিত মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে বাগেরহাটের চিতলমারীতে জাতীয় নাগরিক পার্টি (এনসিপির) জুলাই পদযাত্রার আয়োজন করে।

হাসনাত আবদুল্লাহ বলেন, এ দেশে শেখ পরিবার আর নেতৃত্ব দিতে পারবে না; ৫ আগস্টের গণঅভ্যুত্থানের মাধ্যমে দেশের জনগণ তাদের চিরতরে বয়কট করেছে। পথসভায় তিনি চিতলমারীতে এনসিপির মনোনীত উপজেলা পরিষদ চেয়ারম্যান প্রার্থী ইসতিয়াক হোসেন জামিকে পরিচয় করিয়ে তার জন্য ভোট ভিক্ষা চান।

পথসভায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চিতলমারী উপজেলা শাখার প্রধান সন্বয়ক এফএম শাহরিয়ার আল ইসলাম জুয়েলের সভাপতিত্বে ও যুগ্ম সমন্বয়কারী রফিকুল ইসলাম কাকামিয়ার সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বাগেরহাট-১ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মো. মশিউর রহমান খান, জাতীয় নাগরিক পার্টির সংরক্ষিত মহিলা আসনের এমপি মাহামুদা মিতু।

অনুষ্ঠানে জুলাই সনদ বাস্তবায়নসহ বিভিন্ন দাবিতে বক্তব্য রাখেন- জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক সরোয়ার তুষার, আলী আহাসান জুনায়েদ, এনসিপি কেন্দ্রীয় কমিটির সদস্য মহিউদ্দিন রনি, ছাত্রশক্তির আহ্বায়ক জাহিদ হাসান, কেন্দ্রীয় নারীশক্তি নেত্রী আজবীন আরোবিন নওশিন, বাগেরহাট জেলা এনসিপির সভাপতি মোর্শেদ আনোয়ার সোহেল, চিতলমারী উপজেলা এনসিপি মনোনীত উপজেলা চেয়ারম্যান প্রার্থী ইসতিয়াক হোসেন জামি, জুলাই গণঅভ্যুত্থানে শহীদ সাব্বির মল্লিকের পিতা শহিদুল মল্লিকসহ এনসিপি ও সহযোগী সংগঠনের কেন্দ্রীয়, বিভাগীয়, জেলা ও উপজেলার বিভিন্নপর্যায়ের নেতারা।

পথসভা শেষে জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ এমপির নেতৃত্বে জুলাই পদযাত্রা চিতলমারীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

লুটপাটের জন্য ছাত্রজনতা রক্ত দেয়নি: হাসনাত আবদুল্লাহ

আপডেট সময় ১০:৫৫:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬