ঢাকা ১২:০৮ পূর্বাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ, চোখে গুরুতর আঘাত পেলেন যাত্রী স্বরাষ্ট্রমন্ত্রী সীমান্ত হত্যাকে বৈধতা দিয়েছেন: হাসনাত আবদুল্লাহ মাইলস্টোন ট্র্যাজেডির বর্ষপূতি: শোককে শক্তিতে পরিণত করে এগোতে হবে: ডা. জুবাইদা লুটপাটের জন্য ছাত্রজনতা রক্ত দেয়নি: হাসনাত আবদুল্লাহ যুক্তরাষ্ট্র ইরানে আঘাত না হানলে আজ ইসরাইলের অস্তিত্ব থাকত না: ডোনাল্ড ট্রাম্প রাজধানীতে বিএনপি কর্মীকে কুপিয়ে হত্যা গণতন্ত্র না থাকায় অনেক এলাকার সমস্যা গুরুত্ব পায়নি: ডেপুটি স্পিকার ছাত্র-জনতার অধিকার রক্ষায় দলীয় প্রভাবমুক্ত রাষ্ট্রকাঠামো গড়ার বিকল্প নেই:নাসীরুদ্দীন পাটওয়ারী স্কুলমুখী করতে সাড়ে তিন লাখ শিশুকে স্কুল ড্রেস দেবে সরকার: শিক্ষামন্ত্রী প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে বিক্ষোভ, আটক রাহুল-প্রিয়াঙ্কা

প্রবাসীর স্ত্রীর ঘরে যুবকের লাশ

আকাশ জাতীয় ডেস্ক: 

পাবনার সাঁথিয়ায় লিবিয়া প্রবাসীর স্ত্রীর ঘর থেকে আলিফ নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২১ জুলাই) উপজেলার আতাইকুলা ইউনিয়নের রঘুনাথপুর এলাকা থেকে তার লাশ উদ্ধার করা হয়।

নিহত আলিফ (২৫) রঘুনাথপুর গ্রামের প্রয়াত রইজ শেখের ছেলে।

জিজ্ঞাসাবাদের জন্য ওই নারীকে থানায় নিয়ে যাওয়া হয়েছে এবং মামলা প্রক্রিয়াধীন বলে জানান আতাইকুলা থানার ওসি মজিবুর রহমান। এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, প্রায় দুই বছর আগে লিবিয়া যান ওই যুবক। এরপর তার স্ত্রীর (২৩) সঙ্গে আলিফের পরকীয়া প্রেমের সম্পর্ক গড়ে ওঠে বলে স্থানীয়দের অভিযোগ। সম্পর্কের জের ধরে সোমবার (২০ জুলাই) রাতে আলিফ ওই নারীর বাড়িতে যান। মঙ্গলবার (২১ জুলাই) সকাল ৯টার দিকে পরিবারের অন্য সদস্যরা ওই নারীর ঘর থেকে আলিফের ঝুলন্ত লাশ দেখে পুলিশে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে।

নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয়রা জানান, প্রবাসীর স্ত্রীর সঙ্গে পরকীয়ার সম্পর্ক থাকার কারণে আলিফ রাতে সেখানে গিয়েছিলেন। অনৈতিক সম্পর্কের বিষয়টি টের পেয়ে তাকে হত্যা করে লাশ ঝুলিয়ে রাখা হতে পারে বলে তাদের সন্দেহ।

নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় অনেকেই জানান, আলিফ রাতে ওই নারীর সঙ্গে দেখা করতে গিয়ে তার সঙ্গে মান-অভিমানের কারণে সে ওই নারীর ঘরে আড়ার সঙ্গে গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করতে পারে। মৃত্যুর বিষয়টি নিয়ে রহস্যের সৃষ্টি হয়েছে।

আতাইকুলা থানার ওসি মজিবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পরকীয়া প্রেমের জের ধরে এ ঘটনা ঘটতে পারে। লাশ উদ্ধার করে পাবনা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। বিষয়টি গভীরভাবে তদন্ত করা হচ্ছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ, চোখে গুরুতর আঘাত পেলেন যাত্রী

প্রবাসীর স্ত্রীর ঘরে যুবকের লাশ

আপডেট সময় ১০:৩০:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬