ঢাকা ০৯:২১ পূর্বাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

৯১ লাখ টাকার ভারতীয় পণ্যসহ গ্রেফতার ২

file photo

অাকাশ জাতীয় ডেস্ক:

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের মেঘনা আষাঢ়িয়ার চর এলাকায় বিসমিল্লাহ ফিলিং স্টেশনের সামনে থেকে একটি মাইক্রোবাস ভর্তি বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি ও থ্রিপিছসহ ২ জনকে গ্রেফতার করেছে কাঁচপুর হাইওয়ে থানা পুলিশ। বৃহস্পতিবার বিকেলে কাঁচপুর হাইওয়ে থানার ওসি কায়ুম আলী সরদারের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

গ্রেফতারকৃতরা হলেন- কুমিল্লার কোতয়ালী থানার শরিফপুর গ্রামের মৃত রাজ্জাকের পুত্র সাকিব (১৯) ও একই উপজেলার বামরাইল গ্রামের মোহাম্মদ আলীর ছেলে রবিউল (২২)।

কাঁচপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কায়ুম আলী সরদার বলেন, কুমিল্লায় ভারতীয় বর্ডার থেকে চোরাচালানের মাধ্যমে একটি মাইক্রোবাস (ঢাকা মেট্রো-চ-১৩-৪৪৬৪) ৯১ লাখ ৫০ হাজার টাকা মূল্যের ১২৯০ পিছ ভারতীয় শাড়ি ও লেহেঙ্গা বোঝাই করে ঢাকার উদ্দেশ্যে রওয়ানা দেয়।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে প্রায় এক ঘণ্টা ধরে মাইক্রোবাসটিকে ধাওয়া করে মেঘনা আষাঢ়িয়ার চর এলাকার বিসমিল্লাহ ফিলিং স্টেশনের সামনে থেকে আটক করা হয়।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিবাদী আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

৯১ লাখ টাকার ভারতীয় পণ্যসহ গ্রেফতার ২

আপডেট সময় ০৯:০৩:২১ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ অক্টোবর ২০১৭