ঢাকা ০৯:০৫ পূর্বাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২

বিষণ্নতা কাটাতে কাজ করবে ব্যাঙের ছাতা

অাকাশ জাতীয় ডেস্ক;

যাদের মানসিক বিষণ্নতার নিরাময় কঠিন, বিজ্ঞানীরা বলছেন, ম্যাজিক মাশরুম নামে পরিচিত এক ধরনের ব্যাঙের ছাতায় ঘোর সৃষ্টিকারী এক রাসয়নিক ব্যবহার করে তাদের চিকিৎসা করা সম্ভব হতে পারে বলে তারা আশাবাদী।

সিলোসিবিন নামে এই রাসয়নিক উপাদান মানুষের মস্তিষ্কে একটা মাদকের ঘোর সৃষ্টি করতে পারে যা মস্তিষ্ককে আবার চাঙ্গা করে তুলতে সাহায্য করতে পারে।

বিবিসি বাংলার খবরে বলা হয়েছে, ১৯ জন রোগীর ওপর এই উপাদান পরীক্ষা করে দেখেছেন বিজ্ঞানীরা। এটি ব্যবহারের পর অর্ধেক রোগীর মানসিক বিষণ্নতা কেটে গেছে এবং তারা মস্তিষ্কে একটা পরিবর্তন অনুভব করতে পেরেছেন, যা প্রায় পাঁচ সপ্তাহ ধরে স্থায়ী হয়েছে।

তবে লন্ডনে ইম্পেরিয়াল কলেজের বিজ্ঞানীরা রোগীদের ম্যাজিক মাশরুম দিয়ে নিজেদের ওপর চিকিৎসা চালানোর বিরুদ্ধে সতর্ক করে দিয়েছেন।

বিজ্ঞানীরা বলছেন, তারা গবেষণায় দেখেছেন, সিলোসিবিন রাসয়নিক পদার্থটি মস্তিষ্ককে হালকা করে দেয় এবং মানুষকে মানসিক বিষণ্নতার উপসর্গ থেকে বেরিয়ে আসতে সাহায্য করে।তবে মস্তিষ্কের ভেতর এটি ঠিক কীভাবে কাজ করে তা এখনও পরিস্কারভাবে জানা যায়নি। বিজ্ঞানীরা বলছেন, তারা গবেষণায় দেখেছেন এই সিলোসিবিন মস্তিষ্কের দুটি গুরুত্বপূর্ণ অংশে কাজ করে।

এই অংশ দুটি মস্তিষ্কের মধ্যে ভয় বা উদ্বেগের মতো অনুভূতি কীভাবে কাজ করবে তার জন্য দায়ী। তবে গবেষণা দলের প্রধান ড. রবিন কারহার্ট-হ্যারিস বলেছেন, এখনও আরও বিস্তৃত পরিসরে এই গবেষণা এগিয়ে নিয়ে যাওয়া দরকার।
কিন্তু প্রাথমিক গবেষণার ফলাফল খুবই আশাব্যঞ্জক এবং মানসিক বিষণ্নতার সফল চিকিৎসায় এই সিলোসিবিন কীভাবে ব্যবহার করা হবে সেটাই গবেষণার পরবর্তী ধাপে তারা পরীক্ষা করে দেখবেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ভারতে ভোটার তালিকা নিয়ে বিতর্ক: ১৩ কোটি নাম বাদ?

বিষণ্নতা কাটাতে কাজ করবে ব্যাঙের ছাতা

আপডেট সময় ০৯:২১:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ অক্টোবর ২০১৭