ঢাকা ০৬:২৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

সাভারে এনসিপির সমাবেশে ককটেল হামলা, দুই যুবলীগ নেতা গ্রেফতার

আকাশ জাতীয় ডেস্ক:

সাভারে জাতীয় নাগরিক পার্টি এনসিপির পূর্বঘোষিত জুলাই পদযাত্রার সমাবেশে ককটেল বিস্ফোরণের ঘটনায় দায়ের করা মামলায় কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের ২ নেতাকে গ্রেফতার করা হয়েছে। তাদের মঙ্গলবার সকালে গ্রেফতার করে সাভার মডেল থানা পুলিশ।

একই সঙ্গে ঘটনাটির গুরুত্ব বিবেচনায় তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

বিকালে গ্রেফতারকৃতদের ঢাকার আদালতে পাঠানো হয়েছে বলে জানান সাভার মডেল থানার ওসি নুর মোহাম্মদ।

গ্রেফতার দুইজন হলেন- মানিকগঞ্জের সিংগাইর উপজেলার জয়মন্টপ ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি ও একই ইউনিয়নের আওয়ামী যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক ও অপরজন যুবলীগ কর্মী। তাদের এনসিপির দায়েরকৃত মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।

জুলাই আন্দোলনের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে জাতীয় নাগরিক পার্টি (এসসিপি) সাভারে একটি সমাবেশের আয়োজন করে। সোমবার রাতে সাভারের তারাপুর মাঠে জাতীয় নাগরিক পার্টি এনসিপির পূর্বঘোষিত জুলাই পদযাত্রার সমাবেশে ককটেল বিস্ফোরণ ঘটায় দুর্বৃত্তরা। এতে ৫ জন নেতাকর্মী আহত হন। পরে তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামসহ কেন্দ্রীয় নেতারা। এ ঘটনায় সোমবার গভীর রাতে সাভার মডেল থানায় অজ্ঞাত আসামিদের নামে মামলা দায়ের করা হয়। মামলার বাদী হয়েছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির ঢাকা উত্তরের সদস্য সচিব সালামত উল্লাহ রনি। তিনি সাভার মডেল থানায় সঙ্গীয় আজাহারুল ইসলাম তামিম ও জুলাইযোদ্ধা ইউনুস আলীকে নিয়ে থানায় উপস্থিত হয়ে মামলা দায়ের করেন।

এদিকে এ ঘটনায় ঢাকা জেলা পুলিশ সুপার শামীমা পারভীন ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অবস) জাহাঙ্গীর আলমকে প্রধান করে তিন সদস্যবিশিষ্ট কমিটি গঠন করেছেন।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

সাভারে এনসিপির সমাবেশে ককটেল হামলা, দুই যুবলীগ নেতা গ্রেফতার

আপডেট সময় ০৮:৪০:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ জুলাই ২০২৬