ঢাকা ০৯:৩৭ অপরাহ্ন, রবিবার, ০৫ জুলাই ২০২৬, ২১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মেয়েকে তুলে নিয়ে বিয়ের পর ২০ লাখ টাকা দাবির অভিযোগ, হুমকি-অপমানে বাবার ‘আত্মহত্যা’ ২০২৭ সালে কমলাপুর পর্যন্ত চালু হচ্ছে মেট্রোরেল যুবকের গলা কাটা মরদেহ উদ্ধার, পুলিশ বলছে- মাকে ধর্ষণের প্রতিশোধ নিতে হত্যা উপজেলায় জোরদার হচ্ছে মশক নিধন ও ডেঙ্গু প্রতিরোধ ব্যবস্থা: স্বাস্থ্যমন্ত্রী নির্ভরযোগ্য ডাটা জাতীয় উন্নয়নের অন্যতম ভিত্তি : অর্থমন্ত্রী ১৬ জুলাইকে ‘শহীদ দিবস’ হিসেবে পালনের সিদ্ধান্ত : মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী মিয়ানমার সীমা‌ন্তে নজরদা‌রি বা‌ড়ানো হয়েছে : পররাষ্ট্রমন্ত্রী বরিশালে স্ট্যাম্প-চেকে জোর করে স্বাক্ষরের ঘটনায় দুজন গ্রেফতার খামেনির জানাজায় অংশ নেওয়ায় বাংলাদেশের প্রতি কৃতজ্ঞতা ইরানের নিউইয়র্কে গোলাগুলি, ৪ শিশুসহ গুলিবিদ্ধ ৮

ফিলিস্তিনে দখলদারত্ব না শেষ হলে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক নয় : সিসি

আকাশ আন্তর্জাতিক ডেস্ক : 

ফিলিস্তিনি ভূখণ্ডে ইসরায়েলের দখলদারত্বের অবসান না হওয়া পর্যন্ত দেশটির সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার কোনো সুযোগ নেই বলে জানিয়েছেন মিসরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসি।

এক ভাষণে তিনি বলেন, দখলদারত্বের অবসান, অন্যায় ও আগ্রাসনের সমাপ্তি, প্রকৃত ফিলিস্তিনিদের অধিকার ফিরিয়ে দেওয়া এবং সবার জন্য নিরাপত্তা নিশ্চিত করে ন্যায্য শান্তি প্রতিষ্ঠিত না হলে স্থায়ী শান্তি, প্রকৃত স্থিতিশীলতা কিংবা জনগণের পর্যায়ে সম্পর্ক স্বাভাবিক হওয়া সম্ভব নয়।

আল-সিসি বলেন, মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতের স্থায়ী সমাধান নিহিত রয়েছে ইসরায়েল ও ফিলিস্তিনের মধ্যে একটি সর্বাত্মক শান্তি চুক্তিতে। তার মতে, ন্যায্য শান্তি প্রতিষ্ঠিত হলে এ অঞ্চলের মানুষ স্থিতিশীলতা ও সমৃদ্ধির মধ্যে বসবাসের সুযোগ পাবে।

১৯৭৯ সালে ইসরায়েলের সঙ্গে শান্তি চুক্তি স্বাক্ষরকারী প্রথম আরব রাষ্ট্র ছিল মিসর। সেই প্রসঙ্গও তুলে ধরেন দেশটির প্রেসিডেন্ট।

এছাড়া ২০২৫ সালের অক্টোবর থেকে কার্যকর হওয়া গাজায় যুদ্ধবিরতি বজায় রাখতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানান আল-সিসি। তিনি উল্লেখ করেন, ওই যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পরও ইসরায়েলের হামলায় এক হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মেয়েকে তুলে নিয়ে বিয়ের পর ২০ লাখ টাকা দাবির অভিযোগ, হুমকি-অপমানে বাবার ‘আত্মহত্যা’

ফিলিস্তিনে দখলদারত্ব না শেষ হলে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক নয় : সিসি

আপডেট সময় ০৫:৫৫:৪৮ অপরাহ্ন, রবিবার, ৫ জুলাই ২০২৬