ঢাকা ০৪:২৬ অপরাহ্ন, সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

খামেনির প্রভাব প্রজন্ম থেকে প্রজন্ম মনে রাখবে: পাকিস্তানের প্রধানমন্ত্রী

আকাশ আন্তর্জাতিক ডেস্ক : 

ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির জানাজায় যোগ দিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। তিনি বলেছেন, খামেনির প্রজ্ঞা ও গভীর প্রভাব মানুষ যুগ যুগ ধরে মনে রাখবে।

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে মধ্যস্থতাকারী হিসেবে পাকিস্তানের বেশ নাম রয়েছে। শাহবাজ শরিফের সঙ্গে তার দেশের কয়েকজন ঊর্ধ্বতন কর্মকর্তা ইরানে গেছেন। তাদের মধ্যে আছেন সেনাপ্রধান আসিম মুনির, পিপিপি চেয়ারম্যান বিলাওয়াল ভুট্টো জারদারি এবং স্পিকার সরদার আয়াজ সাদিক।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শাহবাজ শরিফ লেখেন, খামেনির প্রজ্ঞা, নেতৃত্ব ও গভীর প্রভাবের কথা ইরান ও পুরো অঞ্চল প্রজন্ম থেকে প্রজন্ম স্মরণ করবে।

গত ২৮ ফেব্রুয়ারি মার্কিন-ইসরায়েলি হামলায় নিহত হন আয়াতুল্লাহ আলি খামেনি। তার সপ্তাহব্যাপী দাফন প্রক্রিয়া আজ শুরু হয়েছে। শনিবার তেহরানের গ্র্যান্ড মোসাল্লায় তাকে শেষ শ্রদ্ধা জানাতে লাখ লাখ মানুষ ভিড় করেন। কালো পোশাক পরা ভক্তদের চাপে মেট্রো স্টেশনগুলোতে উপচে পড়া ভিড় তৈরি হয়।

নিজেদের প্রিয় নেতাকে শ্রদ্ধা জানাতে গিয়ে অঝোরে কেঁদেছেন ইরানের পার্লামেন্টের স্পিকার বাকের গালিবাফ ও পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। তেহরানের গভর্নর জানিয়েছেন, শহীদ নেতার বিদায়ে সর্বোচ্চ নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। জানাজায় বাংলাদেশসহ বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধান ও প্রতিনিধিরা যোগ দিয়েছেন।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

খামেনির প্রভাব প্রজন্ম থেকে প্রজন্ম মনে রাখবে: পাকিস্তানের প্রধানমন্ত্রী

আপডেট সময় ০৮:২০:০৩ অপরাহ্ন, শনিবার, ৪ জুলাই ২০২৬