ঢাকা ১১:৫২ অপরাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

শহীদ মুক্তিযোদ্ধার সন্তান দাবি ‘স্লিপ অব টাং’

আকাশ জাতীয় ডেস্ক: 

শহীদ মুক্তিযোদ্ধার সন্তান দাবি করা নীলফামারী-৪ আসনের জামায়াতের এমপি আব্দুল মুনতাকিমের বক্তব্য ছিল স্লিপ অব টাং বা অনিচ্ছাকৃত ভুল। তার ওই বক্তব্য সংসদের কার্যবিবরণী থেকে এক্সপাঞ্জ করা হয়েছে।

রোববার জাতীয় সংসদে এ তথ্য জানান স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।

১৪ জুন বাজেট অধিবেশনে বক্তব্য দিতে গিয়ে আব্দুল মুনতাকিম দাবি করেন, মুক্তিযুদ্ধে তার পরিবারের গৌরবোজ্জ্বল ভূমিকা আছে।

তিনি বলেন, ‘আমার বাবা, আমার দাদা মুক্তিযুদ্ধে শহীদ। আমার আব্বারা (বাবা-চাচা) সাত ভাই, চারজন মুক্তিযোদ্ধা। আমার দাদারা ১৯ জন, ১১ জন মুক্তিযোদ্ধা। আমার পরিবারে ৪৭ জন মুক্তিযোদ্ধা। আমার মা মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক। আমি জুলাই যোদ্ধা।’

এ বিষয়ে রোববার পয়েন্ট অব অর্ডারে কিশোরগঞ্জ-২ আসনের এমপি জালাল উদ্দীন বলেন, ১৪ জুন এমপি আবদুল মুনতাকিম বাজেট আলোচনা করতে গিয়ে নিজেকে শহীদ মুক্তিযোদ্ধার সন্তান দাবি করেছেন। এটা অসত্য। উনার পিতা জীবিত আছেন। উনার বক্তব্য সংসদের কার্যবিবরণীতে অন্তর্ভুক্ত হয়ে গেছে। এ অসত্য বিবৃতিটি সংসদের কার্যবিবরণী থেকে এক্সপাঞ্জ করার দাবি করছি।

জবাবে স্পিকার বলেন, এটা পয়েন্ট অব অর্ডার হলো না। কিন্তু যে মাননীয় সংসদ-সদস্যের কথা বলেছেন, উনি আমার চেম্বারে এসে দেখা করেছেন। বলেছেন, ভুলক্রমে তা মুখ থেকে এটা বেরিয়ে গেছে। এটা স্লিপ অব টাং বা অনিচ্ছাকৃত একটি ভুল, কার্যবিবরণী থেকে এক্সপাঞ্জ করা হবে।

এদিকে পয়েন্ট অব অর্ডারে মুন্সীগঞ্জ-৩ আসনের মো. কামরুজ্জামান রতন বলেন, গত দুদিন আগে মুন্সীগঞ্জে বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান গিয়েছিলেন। সেখানে উনি বলেছিলেন, মুন্সীগঞ্জ বলতে ধর্মীয় অনুভূতিতে এটা অনেক মুন্সিয়ানা এবং পবিত্রতার ব্যাপার। উনি সব জায়গায় যে কথাটা বলেন, ওখানে বলেছিলেন এই জায়গার (মুন্সীগঞ্জ) মানুষও নাকি চাঁদাবাজি-দখলদারিত্বের মাধ্যমে… মুন্সীগঞ্জের সব মানুষকে কটাক্ষ করে আঘাত দিয়েছেন। বিরোধীদলীয় নেতা যখন সংসদে থাকবেন, আমি ওই এলাকার প্রতিনিধি হিসাবে, এ কথার সূত্র ধরে পরবর্তীতে আমি কথা বলব। যদিও উনি আমার নাম বলেননি। কিন্তু মুন্সীগঞ্জের মানুষের ঐতিহ্যের ওপর উনি যে কথা বলেছেন, এ কথার ভিত্তি কি, কোনো সত্যতা ও সততার ওপর এ কথা বলেছেন?

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিবাদী আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

শহীদ মুক্তিযোদ্ধার সন্তান দাবি ‘স্লিপ অব টাং’

আপডেট সময় ১১:২০:৪৫ অপরাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬